|
| |
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬, ০৯:৪৬ পিএম
১৯৫ পঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ১০ জানুয়ারি শুরু হবে, চলবে  ২১ জানুয়ারি পর্যন্ত। শুক্র ও শনিবার ছাড়া অন্যান্য দিন ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী র...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ১০ জানুয়ারি শুরু হবে, চলবে  ২১ জানুয়ারি পর্যন্ত। শুক্র ও শনিবার ছাড়া অন্যান্য দিন ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। আলী রেজা বলেন, ‘আজ ভর্তি পরীক্ষা-সংক্রান্ত আমাদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সময় শুক্র ও শনিবার বাদে অন্যান্য দিন পরীক্ষা নেওয়া হবে।’ এবারও বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকেন্দ্রিক পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। ভর্তি পরীক্ষার ফি নিয়ে আলী রেজা বলেন, ‘এ বিষয়ে সভায় আলোচনা হয়েছে। তবে ফি পরিবর্তনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত পর্যবেক্ষণও বাকি রয়েছে। পরের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’ তিনি আরও জানান, এ বছর ভর্তি পরীক্ষার ইউনিট বিন্যাস গত বছরের মতোই থাকবে। তবে আইন বিভাগ এবার সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। এর আগে, বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নেওয়ার সম্ভাব্যতা যাচাইয়ে গত ৮ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসন চারটি উপকমিটি গঠন করেছিল। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র ও সময় পাওয়া, অতিরিক্ত ব্যয় এবং আয়োজনের অন্যান্য জটিলতার কারণে চলতি শিক্ষাবর্ষে বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে না।

সূত্র: নতুন আরএসএস সোর্স