|
| |
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রুয়ান্ডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৫৮ পিএম
২৬৮ পঠিত
রুয়ান্ডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে চলমান সংঘাতের জেরে রুয়ান্ডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৮ অক্টোবর) ওয়াশিংটন এ পদক্ষেপ নেয়। রুয়ান্ডার ওপর চাপ বাড়িয়ে দুই দেশের সংঘাত বন্ধ করাই এ উদ্যোগের লক্ষ্য। পূর্ব কঙ্গোতে স...
আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে চলমান সংঘাতের জেরে রুয়ান্ডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৮ অক্টোবর) ওয়াশিংটন এ পদক্ষেপ নেয়। রুয়ান্ডার ওপর চাপ বাড়িয়ে দুই দেশের সংঘাত বন্ধ করাই এ উদ্যোগের লক্ষ্য। পূর্ব কঙ্গোতে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ অব্যাহত রয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিদ্রোহীরা রুয়ান্ডার সমর্থনপুষ্ট। তারা কঙ্গোর সরকারি বাহিনী এবং ১৯৯৪ সালের গণহত্যার সঙ্গে ঐতিহাসিকভাবে সম্পর্কিত হুতু সশস্ত্র গোষ্ঠী ডেমোক্রেটিক ফোর্সেস ফর দ্য লিবারেশন অব রুয়ান্ডারের (এফডিএলআর) বিরুদ্ধে লড়াই করছে। বিদ্রোহী গোষ্ঠীটি বর্তমানে রিফাউন্ডেশন অব দ্য নেশন নামে পরিচিত। এর আগের নাম ছিল এএফসি-এম২৩। তবে বিদ্রোহীদের সমর্থন দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে রুয়ান্ডা। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, রুয়ান্ডাকে এম২৩-কে সমর্থন দেওয়া বন্ধ করতে হবে এবং পূর্ব ডিআর কঙ্গো থেকে নিজেদের সেনা প্রত্যাহার করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে। ২০২৫ সালে সংঘাত বন্ধে দুই দেশ একটি চুক্তিতেও স্বাক্ষর করেছিল। তবে চুক্তির পরও মাঠপর্যায়ে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। এ বিষয়ে মন্তব্য জানতে রুয়ান্ডার সরকারের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে দেশটি এ অবস্থান জানায়। সূত্র: রয়টার্স 

সূত্র: নতুন আরএসএস সোর্স