|
| |
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রণবীরের অভিনয় নিয়ে প্রশ্ন, নজর কেড়েছেন যশ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ১০:২১ এএম
২৪১ পঠিত
রণবীরের অভিনয় নিয়ে প্রশ্ন, নজর কেড়েছেন যশ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমার প্রথম পর্যালোচনায় প্রশংসার পাশাপাশি সমালোচনাও উঠে এসেছে। ছবির বিশাল আয়োজন, দৃশ্যায়ন ও আবহসংগীত দর্শকদের একাংশের নজর কাড়লেও রামের চরিত্রে রণবীর কাপুরের অভিব্যক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। আবার সিনেমার গল্প বলার ধরন, সংগীত ও অ্যাকশন নিয়েও মিশ্র প্রতি...
নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমার প্রথম পর্যালোচনায় প্রশংসার পাশাপাশি সমালোচনাও উঠে এসেছে। ছবির বিশাল আয়োজন, দৃশ্যায়ন ও আবহসংগীত দর্শকদের একাংশের নজর কাড়লেও রামের চরিত্রে রণবীর কাপুরের অভিব্যক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। আবার সিনেমার গল্প বলার ধরন, সংগীত ও অ্যাকশন নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। রণবীর কাপুর, যশ ও সাই পল্লবী অভিনীত সিনেমাটি আগামী ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। এর আগে গত ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন নির্মাতারা। প্রদর্শনী শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন দর্শকদের একাংশ। এক দর্শক ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’কে চলতি বছরের অন্যতম নিমগ্ন করে রাখার মতো সিনেমার অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। তার ভাষ্য, ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড ছিল অসাধারণ! দৃশ্যায়ন, নাচ, সংগীত ও অ্যাকশন সবকিছুই ছিল বিশাল আয়োজনের। রণবীর কাপুরের অভিনয় ছিল অনবদ্য, আর যশ ছিলেন দারুণ আকর্ষণীয়। চলতি বছরের অন্যতম নিমগ্ন করে রাখার মতো সিনেমার অভিজ্ঞতা এটি। সত্যিই বিশাল এক আয়োজন।’ আরেক দর্শক সিনেমাটি নিয়ে আশাবাদ প্রকাশ করে লিখেছেন, ‘আগামী সপ্তাহে তাণ্ডব ঘটতে যাচ্ছে। ব্লকবাস্টার হওয়া নিশ্চিত! আক্ষরিক অর্থেই সবাই দারুণ কাজ করেছেন। ওই দুই এনআরআইকে আগামী সপ্তাহে এক ডজন বার্নল ও জেলুসিল কিনতে হবে।’ আরেকজনের মতে, সিনেমার জগতে ‘রামায়ণ’ এর মতো ছবি আর নেই। তুলনা করতে হলে ‘লর্ড অব দ্য রিংস’ এর কথা বলা যায়, তবে সেটিও এই সিনেমার সমকক্ষ নয় বলে মন্তব্য করেছেন তিনি। তবে সব দর্শকের প্রতিক্রিয়া ইতিবাচক নয়। এক দর্শক সিনেমাটির পর্যালোচনায় লিখেছেন, এর নির্মাণের ব্যাপ্তি মহাকাব্যিক হলেও বাস্তবায়নে ঘাটতি রয়েছে। তার মতে, বিশাল দৃশ্যায়ন, বড় পরিসরের নির্মাণ এবং যশের অভিনয় ছবিটির প্রধান দিক। অন্যদিকে, দুর্বল সংগীত, দেবত্বের আবহের অভাব, দ্বিতীয়ার্ধের ধীর গতি এবং গল্প বলার ধরনে একঘেয়েমি নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি। অসুরদের উপস্থাপনাকে কার্টুনসুলভ এবং অ্যাকশনকে প্রত্যাশার তুলনায় দুর্বল বলেও মন্তব্য করেছেন। তার মতে, সিনেমাটির আবেগের গভীরতাও যথেষ্ট নয়। ওই দর্শকের মূল্যায়ন, সিনেমাটি নির্মাণের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সন্দেহ নেই, তবে বাস্তবায়ন প্রত্যাশার তুলনায় পিছিয়ে রয়েছে। ফেসবুকে এক দর্শক সিনেমাটিকে ১.৫ রেটিং দিয়ে তীব্র সমালোচনা করেছেন। তার ভাষায়, ‘এটি একটি বড় ধরনের ব্যর্থতা এবং ‘রামায়ণ’ কাহিনির প্রতি অপমান। রামের চরিত্রে রণবীর কাপুরের অভিনয় দুর্বল, সীতার ভূমিকায় সাই পল্লবীও ভালো করেননি। এ আর রহমানের সংগীতও খুব দুর্বল। রাবণ হিসেবে যশের অভিনয় ছিল হতাশাজনক। বাজে সিজিআই এবং প্রাণহীন চিত্রনাট্য। একেবারেই আবর্জনা!’ ছবিটির প্রযোজক নমিত মালহোত্রা, পরিচালক নিতেশ তিওয়ারি, তার স্ত্রী অশ্বিনী আইয়ার তিওয়ারি, রণবীর কাপুর, যশ ও সাই পল্লবী বিশেষ প্রদর্শনীতে ঐতিহ্যবাহী পোশাকে হাজির হয়েছিলেন। অনুষ্ঠানস্থলের বিভিন্ন ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ‘রামায়ণ’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে থাকলেও ছবিটি দর্শকদের কতটা মন জয় করতে পারবে, তা জানতে অপেক্ষা করতে হবে মুক্তি পর্যন্ত। আগামী ৬ নভেম্বর সিনেমাটি মুক্তির কথা থাকায় শেষ মুহূর্তের প্রচার নিয়েও ব্যস্ত নির্মাতারা। সূত্র: ইন্ডাল্‌জ এক্সপ্রেস

সূত্র: নতুন আরএসএস সোর্স