|
| |
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগ নেতা ও তাঁর ভাতিজাকে গুলি করে হত্যা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ০৩:১২ পিএম
৪২০ পঠিত
কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগ নেতা ও তাঁর ভাতিজাকে গুলি করে হত্যা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
পাবনার জেলা সদরের আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন।

পাবনার জেলা সদরের আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে দুর্বৃত্তদের গুলিতে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের এক নেতাসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন পাবনা সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবদুস সালাম (৫৬) ও তাঁর চাচাতো ভাইয়ের ছেলে রিপন হোসেন (৩৫)।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আবদুস সালাম জেলা সদরের আতাইকুলা ইউনিয়নের ধর্মগ্রামের বাসিন্দা। তিনি পুষ্পপাড়া গরুর হাটের ইজারাদার ছিলেন।

কার্যক্রম নিষিদ্ধ পাবনা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার প্রথম আলোকে বলেন, আবদুস সালাম সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্য দলের নেতাদের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিতেন।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুষ্পপাড়া হাটে নিজ কার্যালয়ে অবস্থান করছিলেন আবদুস সালাম ও তাঁর ভাতিজা রিপন। সন্ধ্যা পৌনে সাতটার দিকে একদল দুর্বৃত্ত এসে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

ওসি প্রদীপ কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর ব্যবস্থা করা হচ্ছে। ঘটনা তদন্তে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।

সূত্র: প্রথম আলো