নাঈমের ৪ উইকেট, ক্যারিবীয়দের ২৪৫ রানে থামাল বাংলাদেশ
গণমাধ্যম ডেক্স
মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা ক্যারিবীয়দেরেই দখলে ছিল। পরের সেশনে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নাঈম হাসানের ঘূর্ণিতে দৃশ্যপট বদলায়। দ্বিতীয় সেশনে ৮ ওভারের মধ্যেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা। নাঈমের ৪ উইকেটের সুবাধে প্রথম ইনিংস শেষে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৯৭.৪ ওভার ব্যাট করে ২৭২ রানে থেমে যায় নাজমুল হোসেন শান্তর দল। জবাবে নেমে ৮২.৫ ওভারে ২৪৫ রানে থামে উইন্ডিজ। দ্বিতীয় দিনের খেলা শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ছিল ৪৮ ওভারে ৪ উইকেটে ১৩৪ রান। ১৩৮ রানে পিছিয়ে ছিল। তেজনারায়ণ ৪৩ রানে এবং জাস্টিন গ্রিভস ১৫ রানে তৃতীয় দিন শুরু করেন। বাংলাদেশের হয়ে বলে শুরু করেন হাসান মাহমুদ। দিনের প্রথম সাফল্য আসে ৫৮.২ ওভারে ১৬২ রানে। পঞ্চম উইকেট হারায় উইন্ডিজ। শরিফুলের বলে সেকেন্ডে স্লিপে শান্তর দুর্দান্ত ক্যাচে ফেরেন তেজনারায়ণ চন্দরপল। ৬ চার ও ১ ছক্কায় ১৮৪ বলে ৫৬ রান করেন। ষষ্ঠ উইকেটে রোস্টন চেজ ও জাস্টিন গ্রিভস ৫১ রান যোগ করেন। ৭৪.৫ ওভারে ২১৩ রানে জুটি ভাঙেন নাঈম হাসান। জাস্টিন গ্রিভসকে এলবিডব্লিউ করে ফেরান টাইগার স্পিনার। ১০৩ বলে ৪৬ রান করেন। উইকেট পতনের পর মধাহ্ন বিরতিতে যায় দুদল। প্রথম সেশনে ২৬ ওভার ৫ বলে ৭৯ রান তুলে ২ উইকেট হারায় ক্যারিবীয়রা। বিরতির পর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৮ ওভারে ৩২ রান যোগ করতে বাকি ৪ উইকেট হারিয়ে গুটিয়ে যায় সফরকারী দল। ২৩৪ রানে সপ্তম উইকেট হারায় উইন্ডিজ। মিরাজের বলে এগিয়ে এসে খেলতে চেয়েছিলেন বিশপ। বল নিচু হয়ে চলে যায় লিটন দাসের গ্লাভসে। স্টাম্প ভাঙতে দেরী করেননি। ১১ বলে ১৫ রান করে ফেরেন। ৮১তম ওভারে দলীয় ২৪৫ রানে জোড়া আঘাত হানেন নাঈম। দ্বিতীয় বলে শামার জোসেফ লিটনের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন। ১০ বলে ৪ রান করেন। শেষ বলে জোমেল ওয়ারিক্যানকে এলবিডব্লিউ করেন। রিভিউ নিয়েও লাভ হয়নি, খালি হাতে ফেরেন। এরপর আর কোনো রান যোগ করতে পারেনি ক্যারিবীয়রা। ৮২.৫ ওভারে নাঈম হাসানের বলে মিড অফে মিরাজের হাতে ক্যাচ দেন জেডিন সিলেস। তাতেই থামে ক্যারিবীয়দের ইনিংস। সিলেস খালি হাতে ফেরেন, চেজ অপরাজিত থাকেন ৪৩ রানে। বাংলাদেশ বোলারদের মধ্যে প্রথম ইনিংসে নাঈম হাসান ১০.৫ ওভারে ১ মেডেনসহ ৩৩ রানে ৪ উইকেট নেন। মিরাজ ও তাইজুল নেন দুটি করে উইকেট। হাসান ও শরিফুল নেন একটি করে। এর আগে প্রথম ইনিংসে ব্যাটে নেমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন সাদমান ইসলাম। ১০৫ রান করেন তিনি। তাওহীদ হৃদয় ৪২, লিটন দাস ৩৪*, মুমিনুল হক ২৮ রান করেন। বাকিদের কেউ নামের সাথে সুবিচার করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ইনিংসে জোমেল ওয়ারিক্যান ৫ উইকেট নেন। জশুয়া বিশপ ও শামার জোসেফ নেন দুটি করে উইকেট। জেইডেন সিলেস নেন এক উইকেট।
জাতীয় বিভাগের আরও খবর
-
১
অ্যাপ চালু করছে পেটল্যাব, ঘরে বসেই মিলবে প্রাণীর চিকিৎসা
জাতীয় -
২
এইচএসসির ফল জানতে এবার এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে
জাতীয় -
৩
বিশ্ববাজারে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
জাতীয় -
৪
প্রকাশ করা হল ব্যালন ডি’অরের পয়েন্ট, এমবাপের চেয়ে অল্প ব্যবধানেই এগিয়ে কেন
জাতীয় -
৫
হরমুজে ২৭ ভারতীয় নাবিকবাহী ট্যাংকারে মাইন হামলা
আন্তর্জাতিক -
৬
হ্যালোইনে ঘরে বসেই দেখতে পারেন এই ১০ হরর সিনেমা
জাতীয় -
৭
হরমুজের কাছে হামলার শিকার জাহাজে আগুন, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান
জাতীয় -
৮
এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার
জাতীয় -
৯
এমপি আজিজের দলীয় পদ থাকবে কিনা, সিদ্ধান্ত নেবে কেন্দ্র
সারাবাংলা -
১০
রোনালদোকে উপেক্ষা করে মেসির কাছে ছুটেছিলেন প্যাট্রিক স্টুয়ার্ট, কেন?
খেলাধুলা -
১১
পেনাল্টিতে গেলে আর্জেন্টিনাই ২০২৬ বিশ্বকাপ জিততো: মার্টিনেজ
খেলাধুলা -
১২
যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার আর্কটিক সহযোগিতা চুক্তি সই
জাতীয় -
১৩
নাঈমের লড়াকু ফিফটি, ক্যারিবীয়দের ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
জাতীয় -
১৪
একঝলক (৩১ অক্টোবর ২০২৬)
জাতীয় -
১৫
কাপ্তাই হ্রদের শান্ত জলে ক্লান্তি বিসর্জন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন