|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

২১তম জাতীয় ফার্নিচার মেলায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০২:৩৫ পিএম
১৭৭ পঠিত
২১তম জাতীয় ফার্নিচার মেলায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি (বিএফএসএমএস) আয়োজিত ‘২১তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৬’-এর অংশ হিসেবে অনুষ্ঠিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আসিসিবি) হল-০২, পুষ্পগুচ্ছে এ অনুষ্ঠান হয়। অনু...

বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি (বিএফএসএমএস) আয়োজিত ‘২১তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৬’-এর অংশ হিসেবে অনুষ্ঠিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আসিসিবি) হল-০২, পুষ্পগুচ্ছে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ. রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. কে. এম. আখতারুজ্জামান, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. ইলিয়াস সরকার, মহাসচিব এ. করিম মজুমদার এবং সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. মাকসুদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির ভাইস চেয়ারম্যান আলহাজ্ শেখ আব্দুল আউয়াল।

প্রতিযোগিতাটি দুটি বিভাগে অনুষ্ঠিত হয়। গ্রুপ-এ-তে শিশু থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা এবং গ্রুপ-বি-তে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দুটি বিভাগে মোট ২১ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

গ্রুপ-এ-তে প্রথম স্থান অর্জন করে বগুড়ার সাত রং আর্ট স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রায়দা নাওয়াল খান। দ্বিতীয় স্থান অর্জন করে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জয়ত্রীদ্রাদিত্তা দেবনাথ এবং তৃতীয় স্থান অর্জন করে বগুড়ার সাত রং আর্ট স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী প্রিয়ন্তী নন্দী।

অন্যদিকে, গ্রুপ-বি-তে প্রথম স্থান অর্জন করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আরিশা হোসেন। দ্বিতীয় স্থান অর্জন করে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সৈয়দ এমডি আননুর হায়দার এবং তৃতীয় স্থান অর্জন করে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাফিজা আক্তার ইশা।

আয়োজকরা জানান, শিশুদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও শৈল্পিক প্রতিভা বিকাশে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এ ধরনের আয়োজন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের সৃজনশীল চর্চায় আরও আগ্রহী করে তুলবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিশু, বিজয়ী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের প্রতি আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।

সূত্র: কালবেলা