‘দুধের মতো ফর্সা শরীর’: আনুর বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন তামান্না
গণমাধ্যম ডেক্স
বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়াকে নিয়ে অভিনেতা আনু কাপুরের বিতর্কিত মন্তব্যের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী। তবে এ ধরনের মন্তব্যে গুরুত্ব না দিয়ে নিজের কাজ ও অভিনয়জীবনেই মনোযোগ দিতে চান তিনি। তামান্নার মতে, একজন সৃজনশীল মানুষের জন্য কোন বিষয়কে গুরুত্ব দিতে হবে আর কোনটি এড়িয়ে যেতে হবে, তা বুঝতে পারা খুবই জরুরি।
এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না বলেন, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে দর্শকরা যেন তাকে কেবল পরিচিত ইমেজ বা পর্দায় উপস্থিতির মধ্যে সীমাবদ্ধ না রাখেন, সেটিই তার প্রত্যাশা। সাম্প্রতিক কাজের মাধ্যমে নিজের ভাবমূর্তি বদলানোর চেষ্টা করছেন কি না, এমন আলোচনার জবাবে তিনি বলেন, ‘একজন সৃজনশীল মানুষ হিসেবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মনোযোগ দিয়ে শোনা। তবে শোনার পর কোন বিষয়গুলো গ্রহণ করব আর কোনগুলো এড়িয়ে যাব, তা বোঝাও জরুরি। কারণ, আমরা যদি এ ধরনের বিষয়কে গুরুত্ব দিতে শুরু করি, তাহলে হয়তো জীবনে সামনে এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।’
তামান্না আরও বলেন, ‘আমি এসব বিষয় দেখিও না। নিজের কাজ, কী তৈরি করতে চাই এবং অভিনয়জীবন—এসব নিয়েই মনোযোগী থাকি।’
অভিনয়কে শুধু পেশা হিসেবে দেখেন না বলেও জানান এই অভিনেত্রী। বরং দায়িত্ববোধ ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে চান তিনি। তামান্নার ভাষায়, ‘আমি সত্যিকার অর্থেই নিজের কাজকে সেবার মতো করে করতে চাই এবং সেটাই করি। হয়তো এ কারণেই আমার কাজ মানুষের কাছে পৌঁছায়। কারণ, এর পেছনে আমার আন্তরিকতা রয়েছে।’
গত বছর শুভঙ্কর মিশ্রের ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন আনু কাপুর। কথোপকথনের একপর্যায়ে উপস্থাপক তামান্না ভাটিয়ার অভিনীত ‘আজ কি রাত’ গানটির প্রসঙ্গ তোলেন। তখন তামান্নার চেহারা ও শারীরিক গড়ন নিয়ে মন্তব্য করে আনু কাপুর বলেন, ‘মাশাল্লাহ, ক্যায়া দুধিয়া বদন হ্যায়।’ (মাশাল্লাহ, কী চমৎকার দুধের মতো ফর্সা শরীর!)
এ সময় তিনি আরও বলেন, তামান্নার পরিবেশনা শিশুদের শান্তিতে ঘুমাতে সাহায্য করে। তার সব ইচ্ছা পূরণ হোক—এমন শুভকামনাও জানান অভিনেতা।
নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে আনু কাপুর বলেন, ‘আমাদের বোন তার গান, শরীর ও দুধের মতো শুভ্র মুখ দিয়ে শিশুদের ঘুম পাড়াচ্ছেন। এটি খুবই ভালো বিষয়। দেশের শিশুরা যদি ভালো ও সুস্থভাবে ঘুমাতে পারে, তাহলে তা হবে দেশের জন্য আশীর্বাদস্বরূপ। তার আরও কোনো ইচ্ছা থাকলে ঈশ্বর যেন তা পূরণের সামর্থ্য দেন।’
তবে আনু কাপুরের এ মন্তব্য ভালোভাবে নেননি অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার বক্তব্যকে নারীর শরীরকেন্দ্রিক ও আপত্তিকর বলে সমালোচনা করেন। এ ঘটনা বিনোদনজগতে অভিনেত্রীদের শারীরিক গড়ন নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার প্রবণতা নিয়েও নতুন করে বিতর্কের জন্ম দেয়।
সূত্র: মিড ডে
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
নেতানিয়াহু যা-ই করুন, সরকার গঠন করতে পারবেন না: ইয়ার লাপিদ
জাতীয় -
২
বাঁশ কাটাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম
জাতীয় -
৩
এলডিসি উত্তরণে তিন বছর সময় পেল বাংলাদেশ
জাতীয় -
৪
হ্যালোইনে ভয় পেতে ঘরে বসেই দেখতে পারেন যে ১০ সিনেমা
জাতীয় -
৫
গানে গানে প্রেম ও বিচ্ছেদের গল্প বলবেন জেনিফার লোপেজ
বিনোদন -
৬
অসুস্থতায় ৯ মাস, অবশেষে শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
বিনোদন -
৭
ফুল তুলতে গিয়ে ২৩ তলা থেকে পড়ে বাবা-ছেলের মৃত্যু
আন্তর্জাতিক -
৮
এইচএসসি পরীক্ষা ফলাফল ও পাসের হার নিয়ে ছড়ানো তথ্যটি সত্য নয়
জাতীয় -
৯
পরাজিত জামায়াত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে গেলেন মির্জা ফয়সল, দেলাওয়ার বললেন, ‘বেস্ট অব লাক’
জাতীয় -
১০
শুক্রবার ওটিটিতে মুক্তি পেল দক্ষিণের ৬ সিনেমা-সিরিজ
জাতীয় -
১১
নবম দিনেও সাজেকে সড়ক অবরোধ, খাদ্য ও ওষুধ সংকটের আশঙ্কা
জাতীয় -
১২
পদ্মায় জালে ধরা পড়া বিপন্ন শুশুক, নিলামে ২ হাজার ১০০ টাকায় বিক্রি
জাতীয় -
১৩
এলডিসি উত্তরণের সময় বাড়ল, প্রস্তুতি কতটা এগোল
জাতীয় -
১৪
আইন নয়, গরু জবাইয়ের ‘অপরাধের’ রায় দিতে গিয়ে বিতর্কিত মনুস্মৃতির উল্লেখ করলেন বিচারক
জাতীয় -
১৫
নতুন ট্রেন চালু করা নিয়ে যা বললেন রেলের মহাপরিচালক
সারাবাংলা
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন