|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ঋতুপর্নারা চট্টগ্রামে, অসুস্থ বাটলার চিকিৎসার জন্য ইংল্যান্ডে

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০১:২৩ পিএম
২০৫ পঠিত
ঋতুপর্নারা চট্টগ্রামে, অসুস্থ বাটলার চিকিৎসার জন্য ইংল্যান্ডে
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:

বাংলাদেশ নারী ফুটবল দলের গন্তব্য চট্টগ্রাম। প্রধান কোচ পিটার বাটলারের গন্তব্য ইংল্যান্ড। একদিকে মাঠের প্রস্তুতি, অন্যদিকে কোচের শারীরিক অসুস্থতা। বাংলাদেশ নারী ফুটবল দল এখন এমনই এক পরিস্থিতির সামনে।

আবাসিক ক্যাম্প করতে আজ সড়কপথে চট্টগ্রামে গেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ৪২ জন ফুটবলারকে নিয়ে দুটি বাস রওনা দেয় চট্টগ্রামের উদ্দেশে। তবে দলের সঙ্গে যাননি প্রধান কোচ পিটার বাটলার। শারীরিক অসুস্থতার কারণে গতকাল মধ্যরাতে ইংল্যান্ডে গেছেন এই ব্রিটিশ কোচ।

বাটলারের শরীরে কিছু সমস্যা দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁর শরীরে টিউমার হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্র জানিয়েছে, প্রথমে ইংল্যান্ডে যেতে চাননি বাটলার। তবে স্ত্রীর জোরাজুরিতে শেষ পর্যন্ত তিনি চিকিৎসার জন্য দেশে ফিরেছেন।

বাটলার কবে বাংলাদেশে ফিরবেন, সেটিও এখন অনিশ্চিত। বাফুফের নারী ফুটবল দলের দেখভালের দায়িত্বে থাকা মিডিয়া অফিসার খালিদ মাহমুদ প্রথম আলোকে বলেছেন, ‘চিকিৎসা শেষে ইংল্যান্ড থেকে ঢাকা ফিরবেন বাটলার।’

পিটার বাটলার


তবে চিকিৎসা শেষে কবে নাগাদ ফিরতে পারবেন, তা নির্ভর করছে তাঁর শারীরিক সুস্থতার ওপর। আগামী ডিসেম্বরে বাফুফের সঙ্গে বাটলারের চুক্তির মেয়াদ শেষ হবে। হাতে আছে আর মাত্র দুই মাস। ফলে চুক্তির বাকি সময়ে তাঁকে বাংলাদেশ দলের ডাগআউটে আবার দেখা যাবে কি না, সেই প্রশ্নও থাকছে।


এদিকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচ দুটি আয়োজন করেছে বাফুফে। সেই ম্যাচের প্রস্তুতি নিতেই চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে আবাসিক ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে।
৪২ জনের এই দলে সিনিয়র ফুটবলারদের পাশাপাশি রাখা হয়েছে অনেক জুনিয়রকেও। বাটলারের অনুপস্থিতিতে আপাতত অনুশীলন পরিচালনার দায়িত্ব পালন করবেন তাঁর সহকারী আবুল হোসেন।

সূত্র: প্রথম আলো