|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা আরও বাড়ল

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০৬:১১ পিএম
৩৯৪ পঠিত
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা আরও বাড়ল
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। পেন্টাগনের হিসাবে, নতুন করে আরও দুই সেনাসদস্যের মৃত্যুর তথ্য যুক্ত হওয়ায় এ সংখ্যা বেড়েছে। যুদ্ধ শুরুর আট মাসেরও বেশি সময় পর এই হালনাগাদ তথ্য প্রকাশ করা হলো। খবর সিবিএস নিউজের। যুক্তরাষ্ট্রের প্রতিরক...
ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। পেন্টাগনের হিসাবে, নতুন করে আরও দুই সেনাসদস্যের মৃত্যুর তথ্য যুক্ত হওয়ায় এ সংখ্যা বেড়েছে। যুদ্ধ শুরুর আট মাসেরও বেশি সময় পর এই হালনাগাদ তথ্য প্রকাশ করা হলো। খবর সিবিএস নিউজের। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের ‘ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেম’ (ডিসিএএস) পোর্টালে সম্প্রতি যুক্ত হওয়া দুই মৃত্যুর ঘটনাই যুদ্ধ-বহির্ভূত। পোর্টালের তথ্য অনুযায়ী, যুদ্ধে শত্রুপক্ষের হামলায় প্রাণ হারিয়েছেন ১১ জন সেনাসদস্য। অন্যদিকে দুর্ঘটনা ও অসুস্থতাসহ বিভিন্ন অযুদ্ধজনিত কারণে মারা গেছেন আরও ১২ জন। দ্য ওয়াশিংটন পোস্টকে দেওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি তালিকায় যুক্ত হওয়া দুজনই বিমানবাহিনীর সদস্য। তাদের একজন অসুস্থতায় মারা গেছেন। অন্যজনের মৃত্যুর কারণ এখনো নির্দিষ্ট করা হয়নি; বিষয়টি তদন্তাধীন। পেন্টাগনের তথ্যভান্ডারে এই দুই মৃত্যুর ঘটনা ‘ওভারসিজ অপারেশনস’ শাখার অধীনে নথিভুক্ত করা হয়েছে। গত মে মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযান শেষ হওয়ার ঘোষণা দেওয়ার পর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের নাম ‘অপারেশন এপিক ফিউরি’ ব্যবহার বন্ধ করে পেন্টাগন। এরপর থেকে এই শাখায় সংশ্লিষ্ট মৃত্যুর তথ্য সংরক্ষণ করা হচ্ছে। সূত্র : সিবিএস নিউজ

সূত্র: নতুন আরএসএস সোর্স