জেমস ওয়েব টেলিস্কোপে ধরা পড়ল নক্ষত্র তৈরির বিরল প্রক্রিয়া
গণমাধ্যম ডেক্স
মহাবিশ্বের দূরবর্তী অঞ্চলে নতুন নক্ষত্র জন্ম নেওয়ার প্রক্রিয়া এবং তার রাসায়নিক গঠন জানতে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই কাজ করছেন। সম্প্রতি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে নীহারিকার ভেতরের ছবি তুলেছেন নাসার বিজ্ঞানীরা। এসব ছবিতে কসমিক বা মহাজাগতিক কাঠামোর ভেতর নতুন নক্ষত্র জন্মের বিরল প্রক্রিয়া ধরা পড়েছে।
বিজ্ঞানীদের তথ্যমতে, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে ‘এন১৫৯’ নামের নক্ষত্র গঠন করা একটি অঞ্চলের সন্ধান পাওয়া গেছে। পৃথিবী থেকে ১ লাখ ৬১ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত এই অঞ্চলে কমলা রঙের আলো ছড়াচ্ছে। অঞ্চলটি অনেকটা অশান্ত কড়াইয়ের মতো, যেখানে ঘন গ্যাসের পিণ্ডের ভেতর নতুন নক্ষত্র তৈরি হচ্ছে। মিল্কিওয়ে ছায়াপথের উপগ্রহ গ্যালাক্সির একটি হলো লার্জ ম্যাজেলানিক ক্লাউড বা এলএমসি। এই এলএমসি গ্যালাক্সির প্রায় ২৩০ আলোকবর্ষ এলাকাজুড়ে এন১৫৯ অঞ্চলটি বিস্তৃত রয়েছে।
এন১৫৯ হলো এমন একধরনের স্থান, যাকে বিজ্ঞানীরা ‘এইচ ২’ অঞ্চল বলে অভিহিত করেন। এটি মূলত আয়নাইজড হাইড্রোজেন গ্যাসে পরিপূর্ণ একটি মহাশূন্য এলাকা। নাসা জানিয়েছে, ছবির রংগুলো অত্যন্ত চমৎকার। কারণ, এগুলো অঞ্চলের রাসায়নিক গঠন প্রকাশ করে। হালকা কমলা রংটি পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন নামক কার্বনভিত্তিক অণু দ্বারা নির্গত আলোকে নির্দেশ করে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, ছবির কেন্দ্রীয় অংশে থাকা গাঢ় লাল রঙের তন্তু শীতল আণবিক হাইড্রোজেন দিয়ে তৈরি। এই তন্তু নীহারিকার সবচেয়ে ঘন অংশ এবং এগুলো নতুন নক্ষত্রগুলোকে কঠোর বিকিরণ ও নক্ষত্র বায়ু থেকে রক্ষা করে। টেলিস্কোপে ধরা পড়া এই অদ্ভুত ও সুন্দর দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
সূত্র: ডেইলি মেইল
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
অ্যাপ চালু করছে পেটল্যাব, ঘরে বসেই মিলবে প্রাণীর চিকিৎসা
জাতীয় -
২
এইচএসসির ফল জানতে এবার এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে
জাতীয় -
৩
বিশ্ববাজারে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
জাতীয় -
৪
প্রকাশ করা হল ব্যালন ডি’অরের পয়েন্ট, এমবাপের চেয়ে অল্প ব্যবধানেই এগিয়ে কেন
জাতীয় -
৫
হরমুজে ২৭ ভারতীয় নাবিকবাহী ট্যাংকারে মাইন হামলা
আন্তর্জাতিক -
৬
হ্যালোইনে ঘরে বসেই দেখতে পারেন এই ১০ হরর সিনেমা
জাতীয় -
৭
হরমুজের কাছে হামলার শিকার জাহাজে আগুন, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান
জাতীয় -
৮
এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার
জাতীয় -
৯
এমপি আজিজের দলীয় পদ থাকবে কিনা, সিদ্ধান্ত নেবে কেন্দ্র
সারাবাংলা -
১০
রোনালদোকে উপেক্ষা করে মেসির কাছে ছুটেছিলেন প্যাট্রিক স্টুয়ার্ট, কেন?
খেলাধুলা -
১১
পেনাল্টিতে গেলে আর্জেন্টিনাই ২০২৬ বিশ্বকাপ জিততো: মার্টিনেজ
খেলাধুলা -
১২
যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার আর্কটিক সহযোগিতা চুক্তি সই
জাতীয় -
১৩
নাঈমের লড়াকু ফিফটি, ক্যারিবীয়দের ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
জাতীয় -
১৪
একঝলক (৩১ অক্টোবর ২০২৬)
জাতীয় -
১৫
কাপ্তাই হ্রদের শান্ত জলে ক্লান্তি বিসর্জন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন