বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি ক্রিপ্টো চুরির পেছনে দায়ী উত্তর কোরিয়া: এফবিআই
গণমাধ্যম ডেক্স
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি ভার্চ্যুয়াল সম্পদ চুরির পেছনে উত্তর কোরিয়া জড়িত। গত ২৯ অক্টোবর এ চুরি হয়।
গতকাল শনিবার বিবৃতিতে এফবিআই জানায়, গত ২৯ অক্টোবর বা এর কাছাকাছি সময়ে বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি ভার্চ্যুয়াল সম্পদ চুরি করেছে উত্তর কোরিয়া।
মাত্র কয়েক মিনিটের মধ্যে এ চুরি করা হয়। ধারণা করা হচ্ছে, ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে এটাই সবচেয়ে বড় চুরির ঘটনা।
চুরি হওয়া সম্পদের মধ্যে ছিল বিটকয়েন, ইথেরিয়াম, টেথার ও ইউএসডি কয়েনের মতো স্টেবলকয়েন। এসব স্টেবলকয়েনের মূল্য প্রচলিত মুদ্রার সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়।
সাইবার হামলার খবর ছড়িয়ে পড়ার পর গত শুক্রবার বিশ্বের প্রধান ক্রিপ্টোকারেন্সিগুলোর অধিকাংশের দাম কমে যায়।
কী বলছে এফবিআই
এফবিআই বলেছে, ‘ট্রেডারট্রেইটার’ নামে পরিচিত একটি গোষ্ঠীর সাইবার কার্যক্রমের সঙ্গে এই চুরির যোগসূত্র রয়েছে। গত বছর বাইবিট থেকে ১৫০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরির পেছনেও একই গোষ্ঠী ছিল।
এফবিআই জানিয়েছে, চুরি করা সম্পদ মূলত ইথেরিয়ামে রূপান্তর করতে দেখা গেছে। সংস্থাটির ধারণা, এরপর এসব সম্পদ বিভিন্ন মাধ্যমে অন্য ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা হতে পারে। এর মাধ্যমে অর্থের উৎস গোপন করে আরও কয়েক ধাপে পাচারের চেষ্টা চালানো হতে পারে।
চুরি হওয়া অর্থের উৎস আড়াল করে পাচার ঠেকাতে বিভিন্ন ওয়ালেট ঠিকানার সঙ্গে সংশ্লিষ্ট লেনদেন বন্ধ করার আহ্বান জানিয়েছে এফবিআই। সে জন্য ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম, ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে পদক্ষেপ নিতে বলেছে সংস্থাটি।
চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধারে বাইন্যান্সের উদ্যোগ
দৈনিক লেনদেনের পরিমাণের হিসাবে বাইন্যান্স বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম। এদিকে চুরি হওয়া ক্রিপ্টো সম্পদের প্রায় ৯০ শতাংশের সমপরিমাণ টোকেন বাজার থেকে কিনে পুনরুদ্ধার করেছে বাইন্যান্স। এ জন্য প্রতিষ্ঠানটি নিজেদের তহবিল থেকে ৬৩৪ কোটি ডলারের বেশি ব্যয় করেছে।
বাকি ১০ শতাংশ সম্পদ তুলনামূলক কম তারল্যসম্পন্ন টোকেনে ছিল। ফলে এসব টোকেন আবার কিনতে বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে তারা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাইন্যান্স বলেছে, ‘আমাদের অঙ্গীকার আগের মতোই রয়েছে। এ ঘটনায় চুরি হওয়া অর্থের আর্থিক ক্ষতি বাইন্যান্স পুরোপুরি বহন করবে।’
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মডেলগুলোর ক্রমবর্ধমান সক্ষমতা নিয়ে উদ্বেগের মধ্যেই এই সাইবার হামলা হলো। আশঙ্কা করা হচ্ছে, এআইয়ের কারণে প্রচলিত ক্রিপ্টোগ্রাফি ও তথ্যপ্রযুক্তির নিরাপত্তাব্যবস্থা ঝুঁকির মুখে পড়তে পারে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন
জাতীয় -
২
শীত মৌসুমে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি দোকান মালিক সমিতির
জাতীয় -
৩
যুক্তরাজ্যের এমআই৬-কে শত্রুপক্ষ এবং নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের
জাতীয় -
৪
দলীয় নীতি বিচ্যুতির অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণা
সারাবাংলা -
৫
পরিবার দেখছিল এল ক্লাসিকো: বাড়ি থেকে ৩ লাখ ৫০ হাজার ইউরোর ঘড়ি-গয়না চুরি!
খেলাধুলা -
৬
এক গ্রামে খেলার মাঠের জন্য সাড়ে ৪ কোটি টাকা দেওয়ার নির্দেশ
খেলাধুলা -
৭
হাম উপসর্গে আরও এক মৃত্যু, হাসপাতালে ১০৮৪
জাতীয় -
৮
হাজারীবাগে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ৫
জাতীয় -
৯
নববধূকে নিয়ে ফেরার পথে হামলা, পুলিশ সদস্যসহ আহত ১৫
জাতীয় -
১০
এইচএসসিতে মাইলস্টোন কলেজের গৌরবময় সাফল্য
জাতীয় -
১১
টানা ১৯ বছর ধরে রেকর্ড গড়েই চলেছে কাদির মোল্লা সিটি কলেজ
জাতীয় -
১২
৩০ বছরে তিন বউ ছাড়া কিছুই দেয়নি কাঞ্চন
জাতীয় -
১৩
শ্রমিক বিক্ষোভ: গাজীপুর ও সাভারে ৮০ কারখানায় ছুটি ঘোষণা
জাতীয় -
১৪
বাইন্যান্স হ্যাকিংয়ে চুরির ৯০ শতাংশ উদ্ধার, অভিযুক্ত নর্থ কোরিয়া
জাতীয় -
১৫
ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও কর্মজীবনে যেন প্রভাব না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন