এইচএসসিতে মাইলস্টোন কলেজের গৌরবময় সাফল্য
গণমাধ্যম ডেক্স
প্রতিবছরের মতো ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে গৌরবময় সাফল্য অর্জন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ।
এ বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ২৯৫৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। ইংরেজি ভার্সনে পাসের হার ১০০%, গড় পাসের হার ৯৯.৮৩%। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ৩১২ জন শিক্ষার্থী।
বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২৩২৪ জন শিক্ষার্থী। পাসের হার ৯৯.৮৩%। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে ২৮৩ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩১৬ জন শিক্ষার্থী, পাসের হার ৯৯.৬২%। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে ১২ জন। মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩১৯ জন শিক্ষার্থী, পাসের হার ১০০%। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন শিক্ষার্থী। অর্থাৎ বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক-তিনটি বিভাগেই অনন্য সাফল্যের স্বাক্ষর রেখেছে মাইলস্টোন কলেজের কৃতী শিক্ষার্থীরা।
ধরাবাহিকভাবে এইচএসসিতে মাইলস্টোন কলেজের অভাবনীয় সাফল্যে আনন্দ ও উল্লাসে মেতে ওঠে পুরো ক্যাম্পাস। ফল প্রকাশের পরপরই কৃতী শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকগণ ক্যাম্পাসে জড়ো হয়ে আনন্দ ভাগাভাগি করে নেন। বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উদযাপনের পাশাপাশি একে অপরকে মিষ্টিমুখ করান। এসময় অভিভাবকগণ জানান, এইচএসসিতে ভালো ফলাফল স্বপ্ন পূরণে তাদের সন্তানদের আরও আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে।
প্রত্যাশিত ফলাফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী এবং অভিভাবকগণ মাইলস্টোন কলেজের অধ্যক্ষ, সকল শিক্ষক এবং প্রশাসনিক কাজে সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার সার্বিক পরিবেশ নিয়ে তাদের সন্তুষ্টির কথা জানান।
এইচএসসিতে মাইলস্টোন কলেজের নিয়মিত সাফল্য অর্জন নিয়ে অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, একবার ভালো ফলাফল করা চমক হতে পারে কিন্তু বছরের পর বছর নিয়মিতভাবে সেই ভালো ফলাফলের ধারাকে বজায় রাখা এবং সাফল্যের গ্রাফকে ঊর্ধ্বমুখী রাখা যে কোন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি চ্যালেঞ্জ। নিয়মানুবর্তিতা এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমেই সেই কাজটিই সুনিপুণভাবে করছে মাইলস্টোন কলেজ।
এইচএসসির ফলাফলে অসাধারণ ও ঈর্ষণীয় সাফল্য অর্জনের জন্য তিনি সকল কৃতী শিক্ষার্থী, শিক্ষক এবং সম্মানিত অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানান।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
রাজধানীতে ৩ নভেম্বর শুরু হচ্ছে ‘সোলার এক্সপো’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
অর্থনীতি -
২
প্রযুক্তির যুগে সাংবাদিকতার নতুন পাঠ ‘সাংবাদিকের এআই’
জাতীয় -
৩
এলডিসি উত্তরণে ৪ খাতে সংস্কারের তাগিদ সিপিডির
জাতীয় -
৪
আলাভেসের জালে গোল উৎসব করে ছন্দে ফিরল বার্সেলোনা
জাতীয় -
৫
দায়রা আদালতেও জামিন মেলেনি গাজী নজরুলের
জাতীয় -
৬
হাম উপসর্গে আরও ২ মৃত্যু, হাসপাতালে ১৪১৭
জাতীয় -
৭
৪ নভেম্বর থেকে তিন দিন দেশে গ্যাসের স্বল্পচাপ থাকবে
জাতীয় -
৮
কত টাকা বেতন পান গার্মেন্টসকর্মীরা
জাতীয় -
৯
স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা নিয়ে দ্বিতীয় স্ত্রী উধাও, ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা
জাতীয় -
১০
রাজনৈতিক সুর বদলালেও জুলাই নিয়ে আগের অবস্থানেই শেখ হাসিনা
জাতীয় -
১১
ভবিষ্যৎ হামলার জবাবে ‘নতুন লক্ষ্যবস্তু’ চিহ্নিত করছে ইরান
আন্তর্জাতিক -
১২
ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় -
১৩
দুই ঘণ্টা পর মেট্রোরেলের তিন স্টেশন চালু, সড়কেও যান চলাচল স্বাভাবিক
জাতীয় -
১৪
৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের, নেপথ্যে কি এআই
জাতীয় -
১৫
পুরো উপজেলায় কেবল যমজ দুই বোনই জিপিএ–৫ পেলেন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন