|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

শিক্ষক একজন, পরীক্ষার্থীও একজন- সেও অকৃতকার্য

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৫:২৯ এএম
৩৯১ পঠিত
শিক্ষক একজন, পরীক্ষার্থীও একজন- সেও অকৃতকার্য
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুরে অবস্থিত সাবিনা আক্তার স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় শিক্ষক মাত্র একজন। এবারের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নিয়েছিলেন মাত্র একজন শিক্ষার্থী। তবে তিনিও পাস করতে পারেননি। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে এমন চিত্র দেখা গেছে। জানা গেছে, চ...

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুরে অবস্থিত সাবিনা আক্তার স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় শিক্ষক মাত্র একজন। এবারের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নিয়েছিলেন মাত্র একজন শিক্ষার্থী। তবে তিনিও পাস করতে পারেননি। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে এমন চিত্র দেখা গেছে।

জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কলেজটির মানবিক বিভাগ থেকে আফরিন আক্তার নামে এক শিক্ষার্থী অংশ নেন। তবে একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় উত্তীর্ণ হতে পারেননি তিনি। এর আগেও এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করতে পারেননি ওই শিক্ষার্থী।

খোঁজ নিয়ে জানা গেছে, সাবিনা আক্তার স্কুল অ্যান্ড কলেজ ২০২৩ সালে কলেজ শাখার শিক্ষা কার্যক্রম শুরু করে। তবে প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবু তালেব বলেন, ‘আমাদের কলেজ শাখাটি নতুন। এখনো এমপিওভুক্ত হয়নি। এখানে আমি ছাড়া কোনো শিক্ষক নেই। এবার একজন মাত্র পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিয়েছিল, সেও ফেল করেছে। এর আগেও সে পরীক্ষা দিয়েছিল, তখনও পাস করতে পারেনি। কলেজ শাখায় শিক্ষা কার্যক্রম একেবারে নেই বললেই চলে। যারা কলেজটি প্রতিষ্ঠা করেছেন, তাদেরও কোনো কার্যক্রম নেই। অধ্যক্ষ হয়ে এখানে আমি নিজেই বিপাকে আছি।’
 

সূত্র: নতুন আরএসএস সোর্স