দৃষ্টিপ্রতিবন্ধকতা জয় করে এইচএসসিতে জিপিএ ৫ পেলেন মৌমি
গণমাধ্যম ডেক্স
দৃষ্টিপ্রতিবন্ধকতা তার স্বপ্নপূরণের পথে বাধা হতে পারেনি। অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের মাধ্যমে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী তাহমিনা আক্তার মৌমি। সিলেট শিক্ষা বোর্ডে যখন পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে, তখন মৌমির এই সাফল্য নতুন করে আশার আলো দেখিয়েছে।
চলতি বছর সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৫১ দশমিক ৮৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬০২ জন। গত ২০ বছরের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০০৬ সালের পর এবারই সিলেট বোর্ডে পাসের হার সর্বনিম্ন।
এমন প্রতিকূল ফলাফলের মধ্যেও উজ্জ্বল সাফল্য অর্জন করেছেন মৌমি। তিনি মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামের আব্দুল আহাদ ও আমিনা আক্তার পুষ্প দম্পতির মেয়ে। তিনি সিলেট সরকারি মদন মোহন কলেজের শিক্ষার্থী।
মৌমি সিলেটে দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে কাজ করা গ্রিন ডিজঅ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ)-এর আবাসিক শিক্ষার্থী। ছোটবেলা থেকেই প্রতিষ্ঠানটিতে থেকে পড়াশোনা করছেন তিনি।
জিডিএফের নির্বাহী পরিচালক বায়েজিদ আহমদ খান বলেন, ‘মৌমি প্রথম শ্রেণি থেকেই আমাদের আবাসিক শিক্ষার্থী। তার এমন সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার এই অর্জন আমাদের জন্যও অনেক বড় প্রাপ্তি।’
তিনি আরও জানান, এইচএসসি পরীক্ষায় মৌমির শ্রুতিলেখক হিসেবে সহযোগিতা করেছেন পল্লব রায়। তিনি হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী।
দৃষ্টিপ্রতিবন্ধকতাকে জয় করে মৌমির এই অর্জন শুধু তার পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যই নয়, অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
সরকারের ব্যর্থতায় অর্থনৈতিক সংকট আরও প্রকট হয়েছে: এবি পার্টি
জাতীয় -
২
সৌদি আরবে প্রবাসীদের করণীয়-বর্জনীয় জানাল মন্ত্রণালয়
জাতীয় -
৩
১ লাখ ১৭ হাজার টাকায় বিক্রি হলো পদ্মার ২ কাতল
জাতীয় -
৪
জেলহত্যা দিবস আজ
জাতীয় -
৫
ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি–এডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত স্থগিত
জাতীয় -
৬
ছয় মাসে ১৩৪১ টাকার এলপিজি ২০৬০
অর্থনীতি -
৭
একই সড়ক সকালে জামায়াত এমপি, বিকেলে বিএনপির সাবেক এমপির উদ্বোধন
জাতীয় -
৮
সিরাজগঞ্জে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৫ নেতাকর্মী কারাগারে
জাতীয় -
৯
টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে দেশের স্কুল-কলেজ
জাতীয় -
১০
মুঠোফোন দেখে উত্তর লিখছিল শিক্ষার্থী, বহিষ্কারের পর স্কুলের পেছনে ককটেল বিস্ফোরণ
জাতীয় -
১১
শ্রমিকের মজুরি আন্দোলনে ৬৮১ কারখানার উৎপাদন ব্যাহত
জাতীয় -
১২
বিদেশি ঋণের খোঁজে ডলার নাকি পান্ডা বন্ড, কোন পথে সরকার
জাতীয় -
১৩
পিএসজি-রিয়ালের চেয়ে পিছিয়ে নেই বার্সেলোনা, দাবি গর্ডনের
জাতীয় -
১৪
জামায়াত নেতার ভিডিও ভাইরালের পর রুকন পদ স্থগিত, বললেন ‘ভিডিওতে আমার স্ত্রী’
সারাবাংলা -
১৫
এলপিজির দাম বাড়িয়ে সরকার দুর্বলতার পরিচয় দিচ্ছে: ইসলামী আন্দোলন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন