|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

জাফলংয়ে নদীতে অবৈধভাবে বালু তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬, ০৭:১২ পিএম
২৯৮ পঠিত
জাফলংয়ে নদীতে অবৈধভাবে বালু তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীতে অবৈধভাবে বালু তুলতে গিয়ে মাটিচাপা পড়ে বারেক মিয়া (৪৫) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার নয়াবস্তি এলাকায় পিয়াইন নদীতে এ ঘটনা ঘটে।  নিহত বারেক মিয়া গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের বাউর ভাগ হাওর (বাংলা...

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীতে অবৈধভাবে বালু তুলতে গিয়ে মাটিচাপা পড়ে বারেক মিয়া (৪৫) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার নয়াবস্তি এলাকায় পিয়াইন নদীতে এ ঘটনা ঘটে। 

নিহত বারেক মিয়া গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের বাউর ভাগ হাওর (বাংলাবাজার) এলাকার জংসের মিয়ার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালেও জীবিকার তাগিদে পিয়াইন নদীতে বালু তুলতে যান বারেক মিয়া। নদীতে কাজ করার সময় আকস্মিকভাবে প্রায় ১৫ হাত পানির নিচে মাটির স্তূপ ধসে পড়েন। এতে তিনি মাটির নিচে চাপা পড়ে নিখোঁজ হন। পরে স্থানীয় অন্যান্য শ্রমিক ও উদ্ধারকারীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক কালবেলাকে বলেন, জাফলংয়ে নদীতে বালু তুলতে গিয়ে এক বালুচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স