দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও ৫ গোল হজম বাংলাদেশের
গণমাধ্যম ডেক্স
চ্যাম্পিয়নস ট্রফি হকিতে ভারতের বিপক্ষে টুর্নামেন্ট শুরু হয়েছিল ১৩ গোল হজম করে। জাপানের সঙ্গে লড়াইটা জমিয়ে তুললেও পরের দুই ম্যাচে আবার বড় ব্যবধানে হার। আজ দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ হকি দল।
আইচি-নাগোয়ায় এশিয়ান গেমসে সপ্তম হয়েছিল বাংলাদেশ। সেই আসরে পদক বা কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ না হলেও পাকিস্তান ভারতের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে আগ্রহী না হওয়ায় এই টুর্নামেন্টে খেলার সুযোগ পায় তারা। কিন্তু সুযোগ কাজে লাগানোর বদলে বড় ব্যবধানের হারের অভিজ্ঞতাই বেশি হচ্ছে বাংলাদেশের।
ভারতের জলন্ধরে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে এক গোল হজমের পর দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করে কোরিয়া। বিরতির পরও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে আরও দুই গোলের পর শেষ কোয়ার্টারে পঞ্চম গোলটি হজম করে তারা।
অথচ জাপানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আশার আলো দেখিয়েছিল বাংলাদেশ। এশিয়ান গেমসে ১০ গোলের ব্যবধানে হারা দলটি এবার জাপানের কাছে হেরেছিল মাত্র ১-০ গোলে। কিন্তু সেই লড়াইয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। মালয়েশিয়ার কাছে ৬-১ গোলের হারের পর কোরিয়ার বিপক্ষে ব্যবধানটা দাঁড়াল ৫-০।
আগামীকাল চীনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। পাঁচ ম্যাচ শেষে শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। বাকি দুই দল লড়বে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে। বড় কোনো অঘটন না ঘটলে বাংলাদেশের সামনে এখন সেই লড়াইয়ের প্রস্তুতিই।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ
অর্থনীতি -
২
চীনে এআইয়ের মাধ্যমে নাগরিকদের জীবন ও আচরণে নজরদারি চালানোর শঙ্কা
জাতীয় -
৩
এক সপ্তাহের নোটিশে শিক্ষার্থী উচ্ছেদ অমানবিক, ১ মাস সময় চায় জাতীয় ছাত্রসভা
জাতীয় -
৪
‘মেম্বার-চেয়ারম্যান নির্বাচিত করে এমপি, এটা এমপির দায়িত্ব’
জাতীয় -
৫
তাহসিফের সঙ্গে বারে যাওয়া কে এই তরুণী?
জাতীয় -
৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা
জাতীয় -
৭
তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় চার দিনের রিমান্ডে বান্ধবী জেরিকা
জাতীয় -
৮
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিপর্যস্ত দেশের উপকূলীয় জনপদ
জাতীয় -
৯
পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতি, আত্মসমর্পণের পর কারাগারে পারটেক্স চেয়ারম্যানের পুত্র শওকত
জাতীয় -
১০
জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক
জাতীয় -
১১
যুক্তরাষ্ট্রে বসে ওয়ারীতে মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেপ্তার
জাতীয় -
১২
চুয়েটে একদিনের জন্য আরেক ভিসি, আবার শাটডাউন ঘোষণা
সারাবাংলা -
১৩
২০ বছর আগে চুরি হওয়া শিল্পকর্ম এআইয়ের মাধ্যমে উদ্ধার
জাতীয় -
১৪
পাকিস্তানে মানবাধিকারকর্মী ইমান মাজারি ও তার স্বামীর ১০ বছরের কারাদণ্ড
জাতীয় -
১৫
৩৫ উড়োজাহাজ কিনতে সরকারের সরাসরি কোনো অর্থ ব্যয় হচ্ছে না: বিমানমন্ত্রী
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন