|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার দাবি জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৬:১০ পিএম
১৭৮ পঠিত
বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার দাবি জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও স্বায়ত্তশাসন নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। একই সঙ্গে বিচারকদের পেশাগত সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি। রোববার (১ নভেম্বর) ঐতিহাসিক বিচার বিভাগ পৃথকীকরণ দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানান...
বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও স্বায়ত্তশাসন নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। একই সঙ্গে বিচারকদের পেশাগত সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি। রোববার (১ নভেম্বর) ঐতিহাসিক বিচার বিভাগ পৃথকীকরণ দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। এতে স্বাক্ষর করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী হোসাইন ও মহাসচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বিবৃতিতে বলা হয়, ২০০৭ সালের ১ নভেম্বর ঐতিহাসিক মাসদার হোসেন মামলার রায়ের আলোকে বাংলাদেশের বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়ে নতুন যুগের সূচনা করে। একটি স্বাধীন, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক বিচারব্যবস্থা গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ। আইনের শাসন প্রতিষ্ঠা, মৌলিক মানবাধিকার রক্ষা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে স্বাধীন বিচার বিভাগের ভূমিকা অপরিসীম। এতে আরও বলা হয়, বিচার বিভাগ পৃথকীকরণের পর থেকে নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের মধ্যেও বিচারকরা নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে সাধারণ মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। অ্যাসোসিয়েশন মনে করে, বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও স্বায়ত্তশাসন বজায় রাখা এবং বিচারকদের পেশাগত সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করা একটি দক্ষ বিচারব্যবস্থার জন্য অপরিহার্য। মামলাজট নিরসন এবং দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে সংগঠনটির সদস্যরা প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে বিচার বিভাগের স্বাধীনতাকে আরও বেগবান করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলা হয়, বিচারব্যবস্থার সার্বিক উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও আইনের শাসন প্রতিষ্ঠিত সমাজ বিনির্মাণ সম্ভব বলে আশা প্রকাশ করে সংগঠনটি।

সূত্র: কালবেলা