|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

কিছু বুঝে ওঠার আগেই ব্যবসায়ীকে কোপানো শুরু, ছিনিয়ে নেয় পাঁচ লাখ টাকা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০১:২২ পিএম
৩৬২ পঠিত
কিছু বুঝে ওঠার আগেই ব্যবসায়ীকে কোপানো শুরু, ছিনিয়ে নেয় পাঁচ লাখ টাকা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রিয়াজউদ্দিন বাজারে নিজের দোকান থেকে বাসায় ফিরছিলেন জাকির হোসেন। তিনপুলের মাথা এলাকায় গাড়িতে ওঠার আগ মুহূর্তে তিন থেকে চারজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়।

চট্টগ্রাম নগরের তিনপুলের মাথা এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালি থানার ওই এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, ব্যবসায়িক বিরোধের জেরে ওই ব্যবসায়ীর ওপর হামলা হয়েছে।

আহত ব্যবসায়ীর নাম জাকির হোসেন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর রিয়াজউদ্দিন বাজারে একবার ব্যবহারযোগ্য (ওয়ান টাইম) ক্রোকারিজ পণ্যের দোকান রয়েছে।

জাকির হোসেনের দোকানের কর্মচারী মোহাম্মদ মানিক আজ প্রথম আলোকে বলেন, রিয়াজউদ্দিন বাজারে নিজের দোকান থেকে বাসায় ফিরছিলেন জাকির হোসেন। তিনপুলের মাথা এলাকায় গাড়িতে ওঠার আগমুহূর্তে তিন থেকে চারজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে মারধর ও কিরিচ দিয়ে কোপাতে শুরু করে তারা। একপর্যায়ে তাঁর সঙ্গে থাকা পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, ব্যবসায়িক বিরোধের জেরে জাকির হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁর স্বজনেরা এ ঘটনায় জড়িত কয়েকজন ব্যবসায়ীর নাম পুলিশকে জানিয়েছেন।

পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, এ অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো