|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে ঝুট গুদামে আগুন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০২:৩০ পিএম
১৯৩ পঠিত
গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে ঝুট গুদামে আগুন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।  শ্রমিক আন্দোলনে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়তে হয়েছে ফায়ার সার্ভিসকে। তারা মহাসড়কের উল্টোপথে বিজিব...

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। 

শ্রমিক আন্দোলনে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়তে হয়েছে ফায়ার সার্ভিসকে। তারা মহাসড়কের উল্টোপথে বিজিবির পাহারায় ঘটনাস্থলে যাচ্ছে। 

রোববার (১ নভেম্বর) দুপুরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তারেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। শ্রমিক বিক্ষোভের কারণে সকাল থেকেই মহাসড়কে দীর্ঘ যানজট লেগে আছে। যানজটের কারণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে না যেতে পেরে ফিরে আসে। পরে বিজিবির পাহারায় মহাসড়কের উল্টোপথে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা দিয়েছে। তবে আগুন কীভাবে লেগেছে, তা নিশ্চিত করে বলতে পারছি না।

সূত্র: নতুন আরএসএস সোর্স