|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

পশ্চিম সাহারায় উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা, উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০২:৪৩ এএম
১৬৮ পঠিত
পশ্চিম সাহারায় উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা, উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বিতর্কিত অঞ্চল পশ্চিম সাহারায় সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। অঞ্চলটিতে জাতিসংঘের ৩৫ বছর ধরে চলা শান্তিরক্ষা মিশনের কার্যক্রম বন্ধ হওয়ার পর রোববার এ উদ্বেগ জানান তিনি। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক এক বিবৃতিতে বলেন, পশ্চিম সাহারার সার...

বিতর্কিত অঞ্চল পশ্চিম সাহারায় সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। অঞ্চলটিতে জাতিসংঘের ৩৫ বছর ধরে চলা শান্তিরক্ষা মিশনের কার্যক্রম বন্ধ হওয়ার পর রোববার এ উদ্বেগ জানান তিনি।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক এক বিবৃতিতে বলেন, পশ্চিম সাহারার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেখানে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়ে মহাসচিব উদ্বিগ্ন।

তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে উত্তেজনা আরও বাড়াতে পারে কিংবা আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করতে পারে, এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গত ৩১ অক্টোবরের পর মিশনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ায় পশ্চিম সাহারায় গণভোট আয়োজনের লক্ষ্যে গঠিত জাতিসংঘ মিশন আনুষ্ঠানিকভাবে কার্যক্রম বন্ধ করেছে।

এরপর জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিভাগের অধীনে একটি সীমিত দল মিশনের সমাপ্তি ও সম্পদ প্রত্যাহারের কাজ শুরু করেছে। এ পর্যায়ে সেনা ও সদস্য পাঠানো দেশগুলোর সরঞ্জাম নিজ নিজ দেশে ফেরত পাঠানো এবং জাতিসংঘের মালিকানাধীন সম্পদ নিষ্পত্তির কার্যক্রম পরিচালনা করা হবে।

সূত্র: আনাদোলু 

সূত্র: নতুন আরএসএস সোর্স