|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

লিভারপুলকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আর্সেনাল

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০৮:২৭ এএম
৪০২ পঠিত
লিভারপুলকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আর্সেনাল
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
কাই হাভার্টজের একমাত্র ফিনিশিংয়ে অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ১-০ গোলের এক কৌশলী জয় তুলে নিয়েছে আর্সেনাল। স্বাগতিক লিভারপুল বল দখলে এগিয়ে থাকলেও মিকেল আর্তেতার শিষ্যরা তাদের আক্রমণ পুরোপুরি রুখে দেন। পুরো ম্যাচে স্বাগতিকদের মাত্র ৪টি শট লক্ষ্যে রাখতে দেয় গানাররা। ম্যাচজুড়ে স্পষ্ট ছিল আর্সেনালের স...
কাই হাভার্টজের একমাত্র ফিনিশিংয়ে অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ১-০ গোলের এক কৌশলী জয় তুলে নিয়েছে আর্সেনাল। স্বাগতিক লিভারপুল বল দখলে এগিয়ে থাকলেও মিকেল আর্তেতার শিষ্যরা তাদের আক্রমণ পুরোপুরি রুখে দেন। পুরো ম্যাচে স্বাগতিকদের মাত্র ৪টি শট লক্ষ্যে রাখতে দেয় গানাররা। ম্যাচজুড়ে স্পষ্ট ছিল আর্সেনালের স্পেস কন্ট্রোল। আন্দোনি ইরাওলার লিভারপুল মাঠে নেমেছিল ৪-২-৩-১ ফর্মেশনে ‘হাফ-স্পেস’ ব্যবহার করে আর্সেনালকে চেপে ধরার লক্ষ্যে। ফ্লোরিয়ান ভিটজে ও মিলোস কেরকেজদের মাধ্যমে আর্সেনালের ডিফেন্সিভ ব্লক ভাঙার পরিকল্পনা ছিল তাদের। তবে আর্তেতার নজর ছিল সেন্ট্রাল কমপ্যাক্টনেস ও স্ট্রাকচারাল শৃঙ্খলায়। ডেকলান রাইস ও ব্রুনো গিমারেজকে ডাবল পিভটে খেলিয়ে লিভারপুলের ক্রিয়েটিভ ইঞ্জিনকে কার্যত নিষ্ক্রিয় করে দেন আর্তেতা। ম্যাচের ১৬তম মিনিটে জয়সূচক গোলটি পায় গানাররা। রাইসের বাড়িয়ে দেওয়া ফাঁকা পাসে লিভারপুলের সেন্ট্রাল মার্কিংয়ের অসতর্কতার সুযোগ নিয়ে নিখুঁত শটে বল জালে জড়ান ‘ফলস নাইন’ হিসেবে খেলা হাভার্টজ। গোল হজম করার পর লিভারপুল ৫৬ শতাংশ বল দখল রেখে এবং ১৮টি শট নিয়ে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায়। কিন্তু ৩৩টি ক্রস করে তারা আর্সেনালের ব্লকের ভেতর ঢোকার বদলে বাইরে থেকেই খেলতে বাধ্য হয়। গ্যাব্রিয়েল ও রিকার্দো কালাফিয়োরির নেতৃত্বে আর্সেনালের রক্ষণভাগ ১৭টি ক্লিয়ারেন্স করে সব আক্রমণ রুখে দেয়। বিরতির পর আক্রমণ শাণিত করতে দমিনিক সোবোসলাই ও রিয়ো এনগুমোহাদের মাঠে নামান ইরাওলা। অল-আউট আক্রমণে গিয়ে লিভারপুল চাপ বাড়ালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। বিপরীতে, লিড ধরে রাখতে দ্বিতীয়ার্ধে রক্ষণভাগ আরও মজবুত করেন আর্সেনাল কোচ আর্তেতা। হিংকাপিয়ে ও মিকেল মেরিনোদের মাঠে নামিয়ে ৫ জনের রক্ষণ ও জমাট মিড-ব্লক তৈরি করেন তিনি। ফলে শেষ মুহূর্তে লিভারপুল একের পর এক কর্নার পেলেও ডেভিড রায়াকে কোনো কঠিন পরীক্ষায় পড়তে হয়নি। এই জয়ে কৌশলগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করে অ্যানফিল্ড থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল আর্সেনাল।

সূত্র: কালবেলা