|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

হেমন্তের রঙিন ফুল

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০২:০০ এএম
৪৩৬ পঠিত
হেমন্তের রঙিন ফুল
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:

হেমন্তের কুয়াশাভেজা ভোরে প্রকৃতি যেন নরম এক চাদর গায়ে জড়িয়ে নেয়। প্রকৃতির বুকে, মাঠের ধারে, ঝোপঝাড়ে আর লতার ফাঁকে ফাঁকে নীরবে ফুটে ওঠে নানা রঙের ফুল। শিশিরে ভেজা পাপড়িতে সকালের নরম রোদ পড়লে প্রতিটি ফুল জ্বলজ্বল করে ওঠে, আর মৌমাছিরা লজ্জাবতীর গোলাপি পুষ্পগোলকে মধুর খোঁজে গুনগুন করে ঘোরে।

মোরগফুল। গোলাপি শিষের মাথায় হলুদ কুঁড়ি যেন ভোরের আলোয় জ্বলে ওঠা ছোট মশাল
লজ্জাবতীর পুষ্পগোলকে মৌমাছির মধুসন্ধান
লতার ফাঁকে ঝুলে থাকা গাঢ় বেগুনি-নীল পাপড়ির অপরাজিতা
মোরগঝুঁটি। কমলা রঙের কুঁচকানো মখমলি মুকুট।
ট্রাম্পেট লতা। সবুজ কুঁড়ির গুচ্ছ থেকে বেরিয়ে আসা কমলা শিঙার মতো ফুল
বেগুন ফুল। সাদা তারার মতো পাপড়ি আর মাঝখানে হলুদ পরাগধানী, সাদামাটা অথচ অপূর্ব
গাঢ় গোলাপি রঙের মোরগঝুঁটি।
হলুদ অলকানন্দা
সরু বাঁকা বৃন্তে দুলছে হলুদ কসমস
পাতার সবুজ জালে ছড়িয়ে থাকা লাল তারাফুল
মধুমালতী। একই গুচ্ছে সাদা থেকে গোলাপি, তারপর গাঢ় লাল, রং বদলের ছোট এক বিস্ময়
অপরাজিতা। হালকা নীল শিরা-আঁকা পাপড়িতে সাজানো ফুলটি
সাদা অপরাজিতা। সবুজের মাঝে শুভ্রতা

সূত্র: প্রথম আলো