ভুটানের ‘মাইন্ডফুলনেস’ নগরে এক দিনে ১০৮ বৌদ্ধ স্তূপ নির্মাণ
গণমাধ্যম ডেক্স
অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো এবং তরুণদের দেশ ছাড়ার প্রবণতা কমাতে ভুটানে গড়ে তোলা হচ্ছে ‘মাইন্ডফুলনেস’ নগর। এর অংশ হিসেবে এক দিনে ১০৮টি বৌদ্ধ স্তূপ বা ধর্মীয় স্থাপনা নির্মাণে অংশ নিয়েছেন হাজার হাজার স্বেচ্ছাসেবী।
রোববার ভারত সীমান্তের কাছে গেলেফু মাইন্ডফুলনেস সিটির নির্ধারিত এলাকায় নদীর ১২ কিলোমিটার তীরজুড়ে এসব স্তূপ স্থাপন করা হয়। প্রতিটি স্তূপের উচ্চতা ১৫ মিটার।
কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যরাতের পর থেকেই নির্মাণকাজ শুরু করেন ৪০ হাজারের বেশি স্বেচ্ছাসেবী। বৌদ্ধধর্মে ১০৮ সংখ্যাটিকে পবিত্র মনে করা হয়। ভুটানেও এ ধর্ম ব্যাপকভাবে প্রচলিত। আয়োজকদের ভাষায়, স্তূপগুলো পাথর ও মাটিতে স্থায়ী রূপ দেওয়া প্রার্থনার প্রতীক।
অনুষ্ঠানে প্রায় দুই লাখ মানুষ অংশ নেন, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ। ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক বলেন, এক দিনে ১০৮টি স্তূপ নির্মাণের পরিকল্পনা সফল হবে কি না, তা নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন। তবে কাজ সফলভাবে সম্পন্ন হওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাজার উদ্যোগে ২০২৪ সালে বিশেষ রাজকীয় সনদের মাধ্যমে গেলেফু মাইন্ডফুলনেস সিটি প্রকল্পের যাত্রা শুরু হয়। ডেনমার্কের স্থপতিরা শহরটির নকশা তৈরি করছেন। টেকসই ব্যবসা, পরিবেশবান্ধব প্রযুক্তি, শিক্ষা, পর্যটন ও আর্থিক সেবায় বিনিয়োগ আকর্ষণ করে দেশের অর্থনীতি শক্তিশালী করাই এ প্রকল্পের লক্ষ্য।
বর্তমানে গেলেফু প্রায় ১০ হাজার মানুষের একটি ছোট শহর। ভুটানের রাজধানী থিম্পু থেকে প্রায় ২৪০ কিলোমিটার দক্ষিণে, ভারতের সীমান্তঘেঁষা দেশটির দক্ষিণাঞ্চলে এর অবস্থান।
মালয়েশিয়ায় দুটি কনফারেন্সে গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করবেন চবি শিক্ষক প্রফেসর ড. মো. শহীদুল হক
বেকারত্ব, জন্মহার কমে যাওয়া এবং দক্ষ কর্মীদের বিদেশে চলে যাওয়ার মতো নানা অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে রয়েছে ভুটান। নতুন শহরটি তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি করবে এবং তাদের দেশে থাকতে উৎসাহিত করবে বলে আশা করছে দেশটির সরকার।
প্রকল্পটি বাস্তবায়নে পর্যাপ্ত বিনিয়োগ পাওয়া যাবে কি না, তা নিয়ে অবশ্য বিশ্লেষকদের সংশয় রয়েছে। তবে ভারতের ধনকুবের গৌতম আদানি জানুয়ারিতে প্রকল্পটির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। শহরটিকে ভারতের আসাম রাজ্যের রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ২০২৯ সালে সেখানে একটি আন্তর্জাতিক বিমানবন্দর চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সূত্র: আলজাজিরা; এএফপি; অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
যেসব শিল্প মালিকদের রাজনৈতিক পরিচয় ছিল, তারা পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক -
২
৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল
জাতীয় -
৩
সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন বিএনপির এলিজা জামান
জাতীয় -
৪
ইন্টারনেট আসক্তি এক ধরনের মানসিক রোগ
জাতীয় -
৫
গৃহবধূর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, ইমাম গ্রেফতার
সারাবাংলা -
৬
মালয়েশিয়ায় দুটি কনফারেন্সে গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করবেন চবি শিক্ষক প্রফেসর ড. মো. শহীদুল হক
জাতীয় -
৭
নাশকতার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
জাতীয় -
৮
পঞ্চগড়ে বিরল ‘অ্যালবিনো’ জলঢোঁড়া সাপ উদ্ধার
জাতীয় -
৯
৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ, তিন পুলিশ সদস্য প্রত্যাহার
জাতীয় -
১০
সীমান্তের ওপার থেকে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা, কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
জাতীয় -
১১
বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
জাতীয় -
১২
আবার বাড়ল সোনার দাম, আজ ভরিতে সর্বোচ্চ ৩,২৬৬ টাকা
জাতীয় -
১৩
এইচএসসিতে ফলাফল বিপর্যয়: পরীক্ষাপদ্ধতি সংস্কার ও সম্মিলিত দায়বদ্ধতার প্রশ্ন
জাতীয় -
১৪
পোশাক শ্রমিকদের বিক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ
জাতীয় -
১৫
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ১১২১ কোটি ডলার ব্যয়, এগিয়ে রিপাবলিকানরা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন