পঞ্চগড়ে বিরল ‘অ্যালবিনো’ জলঢোঁড়া সাপ উদ্ধার
গণমাধ্যম ডেক্স
পঞ্চগড়ের বোদা উপজেলায় বিরল বৈশিষ্ট্যের একটি ‘অ্যালবিনো’ জলঢোঁড়া সাপ উদ্ধার করা হয়েছে। সাধারণত এই প্রজাতির সাপের শরীর বাদামি ও কালচে ছোপযুক্ত হলেও, উদ্ধার হওয়া সাপটির গায়ের রঙ একেবারে ব্যতিক্রমী হলদেটে-সাদা।
বন্যপ্রাণী গবেষক ও উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ‘অ্যালবিনিজম’ নামক বিশেষ জন্মগত জিনগত বৈশিষ্ট্যের কারণে সাপটির এমন রূপান্তর ঘটেছে।
গত ২৭ অক্টোবর উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হলদিয়াপুকুর গ্রাম থেকে সাপটি উদ্ধার করে বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধারকারী সংস্থা ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উদ্ধারকর্মী মো. সহিদুল ইসলাম। স্থানীয়দের খবরের ভিত্তিতে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন তিনি।
উদ্ধার হওয়া সাপটি সাধারণ মানুষের কাছে জলঢোঁড়া এবং বিজ্ঞানীদের কাছে ‘চেকার্ড কিলব্যাক’ নামে পরিচিত, যার বৈজ্ঞানিক নাম Fowlea piscator। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানান, এটি সম্পূর্ণ নির্বিষ ও মানুষের জন্য নিরীহ একটি প্রজাতি।
প্রাণিবিদদের মতে, অ্যালবিনিজম কোনো রোগ বা আলাদা প্রজাতি নয়; এটি মূলত একটি জন্মগত জিনগত অবস্থা। এই বৈশিষ্ট্যের কারণে প্রাণীর শরীরে রঙ উৎপাদনকারী উপাদান ‘মেলানিন’ তৈরি বন্ধ হয়ে যায়। ফলে ত্বকের স্বাভাবিক রঙ হারিয়ে প্রাণীটি ধবধবে সাদা বা হলদেটে বর্ণ ধারণ করে। অনেক সময় এদের চোখের মণিও লালচে বা ভিন্ন রঙের হয়ে থাকে। প্রকৃতিতে এ ধরনের অ্যালবিনো সাপ দেখার ঘটনা অত্যন্ত বিরল।
উদ্ধারকর্মী মো. সহিদুল ইসলাম বলেন, ‘উদ্ধারকৃত জলঢোড়া সাপটি সম্পূর্ণ নির্বিষ হলেও এর শরীরে একাধিক আঘাতের চিহ্ন বা ক্ষত রয়েছে। অ্যালবিনিজমের কারণে এটির গায়ের রঙ হলদেটে-সাদা হয়েছে, যা সচরাচর দেখা যায় না। সাপটির শারীরিক সুস্থতা এবং খোলস পরিবর্তনের পর কোনো ধরনের পরিবর্তন আসে কি না, তা নিশ্চিত হতে আমরা এটিকে কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখছি। পুরোপুরি সুস্থ হলে এটিকে আবারও অবমুক্ত করা হবে।’
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্তে চিঠি দেবে চিফ প্রসিকিউটর কার্যালয়
জাতীয় -
২
‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ
জাতীয় -
৩
এআই কি ঝড়ের গতিপথ বলতে পারে?
জাতীয় -
৪
কাজে যেতে চান শ্রমিকেরা, আন্দোলনে উসকানি দিচ্ছে কারা?
সারাবাংলা -
৫
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখের বেশি প্রতিযোগী
খেলাধুলা -
৬
ইউক্রেনের নিরাপত্তায় পোল্যান্ডে সামরিক মহড়া চালাবে ইউরোপের ১০ দেশ
জাতীয় -
৭
পায়রার ভাঙনে বিলীন ৬ বসতঘর, অস্তিত্ব সংকটে দুই গ্রাম
জাতীয় -
৮
ক্ষমা চাওয়ার পরেও কেন অভিমান দূর হয় না?
জাতীয় -
৯
বরিশালের ছয় রুটে বাস চলাচল শুরু
জাতীয় -
১০
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
জাতীয় -
১১
লাউয়াছড়ায় আট মাসে ২০ বার ট্রেন বিকল
জাতীয় -
১২
হ্যালোইন উইকেন্ডে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ১৩, আহত ৯২
জাতীয় -
১৩
দুই হত্যা ও ৯ ডাকাতি মামলার আসামি নাহিদ গ্রেপ্তার
জাতীয় -
১৪
আগামী সপ্তাহে আবুধাবিতে ইউক্রেন-রাশিয়ার ত্রিপক্ষীয় বৈঠক
জাতীয় -
১৫
বঙ্গভবনের ফোনে খুলে যায় কারাগারের দরজা: যেভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন