৩৫ বছর পর পশ্চিম সাহারায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অবসান
গণমাধ্যম ডেক্স
নিরাপত্তা পরিষদ মিশনের মেয়াদ আর না বাড়ানোয় পশ্চিম সাহারায় ৩৫ বছর ধরে চলা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অবসান ঘটছে। রোববার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ কথা জানিয়েছেন।
এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পশ্চিম সাহারার ভূখণ্ড নিজেদের বলে দাবি করা মরক্কো। তবে এর বিরোধিতা করে আসা আলজেরিয়ার সমর্থনপুষ্ট পলিসারিও ফ্রন্ট উদ্বেগ প্রকাশ করেছে।
১৯৭৬ সালে সাবেক ঔপনিবেশিক শক্তি স্পেন পশ্চিম সাহারা ছেড়ে যাওয়ার পর থেকে অঞ্চলটিতে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে পলিসারিও ফ্রন্ট। ১৯৯১ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সেখানে ‘মিনুরসো’ নামে শান্তিরক্ষা মিশন মোতায়েন করা হয়।
গুতেরেস জানিয়েছেন, ১ নভেম্বর থেকে মিশনের কার্যক্রম গুটিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ সময় মিশনের সরঞ্জাম ও সম্পদ সেনা পাঠানো দেশগুলোতে ফিরিয়ে নেওয়া হবে।
গত বছর নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি প্রস্তাব গ্রহণ করে। এতে মরক্কোর সার্বভৌমত্বের অধীনে পশ্চিম সাহারাকে স্বায়ত্তশাসন দেওয়ার পরিকল্পনাকে সংঘাতের সবচেয়ে বাস্তবসম্মত সমাধান হিসেবে বিবেচনা করা হয়। এ বছর একই ধরনের আরেকটি মার্কিন-সমর্থিত প্রস্তাবে রাশিয়া ভেটো দেয়। পরে রাশিয়ার পাল্টা প্রস্তাবও নিরাপত্তা পরিষদে পাস হয়নি। ফলে নতুন করে মেয়াদ না বাড়ায় মিশনটির কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে।
যুদ্ধবিরতি পর্যবেক্ষণের পাশাপাশি পশ্চিম সাহারার ভবিষ্যৎ নির্ধারণে গণভোট আয়োজনের দায়িত্বও ছিল মিনুরসোর। তবে কারা ভোট দিতে পারবেন, তা নিয়ে মতবিরোধের কারণে সেই গণভোট কখনো অনুষ্ঠিত হয়নি।
মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতা বলেছেন, গণভোটের প্রসঙ্গটি এখন অপ্রাসঙ্গিক। দেশটির রাজপ্রাসাদও মিশনের মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্তকে পশ্চিম সাহারা ইস্যুতে নিরাপত্তা পরিষদের ভূমিকা কমানোর পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে।
অন্যদিকে, আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, পশ্চিম সাহারা ইস্যুতে যুক্তরাষ্ট্র মরক্কোর অবস্থানের প্রতি অতিরিক্ত পক্ষপাত দেখিয়েছে। পলিসারিও ফ্রন্টও নিরাপত্তা পরিষদে অচলাবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছে।
সূত্র: রয়টার্স
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
হালদাপারে বিলুপ্তির ঝুঁকিতে ১০০ উদ্ভিদ
জাতীয় -
২
সাধারণের তাজউদ্দীন
জাতীয় -
৩
মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’
জাতীয় -
৪
ফোনে ৫ কোটি রুপি চাঁদা দাবি বলিউড তারকার কাছে
জাতীয় -
৫
মাঠে ফাউলের শিকার, হাসপাতালে মারা গেলেন স্প্যানিশ ফুটবলার
জাতীয় -
৬
প্রশাসনিক দুর্নীতি দমনে খলিফা ওমর (রা.) যে ব্যবস্থা নিয়েছিলেন
জাতীয় -
৭
এক দিনের শাটডাউন শেষে চুয়েটে ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা
সারাবাংলা -
৮
যুদ্ধের উত্তাপে আপাতত সৌদি আরবে হচ্ছে না এশিয়ান কাপ
খেলাধুলা -
৯
সাতক্ষীরায় বিএনপি নেতার পাটের গুদামে অগ্নিকাণ্ড
জাতীয় -
১০
কোনো বিষয়ে কসম করে তা রাখতে না পারলে করণীয়
জাতীয় -
১১
তাহসিফ হত্যা মামলায় ফের ৩ দিনের রিমান্ডে দীপ
জাতীয় -
১২
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিষিদ্ধ আ.লীগের ৫ জন গ্রেপ্তার
জাতীয় -
১৩
লাখ টাকা ঘুষ নেওয়ার সময় লালবাগ সার্কেলের সার্ভেয়ার আটক
জাতীয় -
১৪
রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা কেন এত গুরুত্বপূর্ণ? ইসলামে যা বলা হয়েছে
জাতীয় -
১৫
চট্টগ্রামের বে টার্মিনালে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে প্রস্তুত সিঙ্গাপুর, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন