ইরানের সঙ্গে শান্তি আলোচনার বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: বাঘায়ি
গণমাধ্যম ডেক্স
ইরানের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন যুক্তরাষ্ট্রের ওপর বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি। তিনি বলেছেন, গত দুই বছরে ওয়াশিংটন কেবল কোনো কূটনৈতিক উদ্যোগ নিতেই ব্যর্থ হয়নি, বরং সক্রিয়ভাবে কূটনৈতিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। খবর আল জাজিরার।
সোমবার (০২ নভেম্বর) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বাঘায়ি বলেন, আলোচনায় ইরানের প্রধান বিবেচ্য বিষয় হবে মার্কিন সরকারের প্রকৃত আচরণ ও বাস্তব পদক্ষেপ। তিনি বলেন, ‘বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। ইরানের দাবিগুলো সম্পূর্ণ স্পষ্ট ও যৌক্তিক।’
বাঘায়ি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের বৈধ দাবিগুলো পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত কোনো চুক্তি হবে না। একই সঙ্গে হরমুজ প্রণালিও পুনরায় খুলে দেওয়া বা নিরাপদ করা হবে না।
এদিকে ইরানের এই মুখপাত্র পশ্চিম এশিয়ায় অস্থিতিশীলতার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। তার মতে, ‘পশ্চিম এশিয়ায় নিরাপত্তাহীনতার মূল কারণ ইসরায়েল।’ গাজা ও লেবাননে ইসরায়েল তার নৃশংসতা আরও বাড়িয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বাঘায়ি বলেন, শীতকাল ঘনিয়ে আসছে। অথচ বাস্তুচ্যুত মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় সামগ্রী প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে। এতে তাদের পরিস্থিতি বিপর্যয়কর পর্যায়ে পৌঁছেছে।
তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক সম্প্রদায় ও ইউরোপের দেশগুলো এ পরিস্থিতির প্রতি সংবেদনশীলতা হারিয়ে ফেলেছে। মানুষের জীবনকে নিছক পরিসংখ্যানে পরিণত করা এবং নৃশংসতাকে স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেওয়া অত্যন্ত বিপজ্জনক প্রবণতা, যা মানবিক বিবেকের জন্য হুমকি।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নিজস্ব বিধি অনুসরণ করে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে তীব্র চাপের মুখে পড়েছে বলেও দাবি করেন বাঘায়ি।
সূত্র : আল জাজিরা
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
এক বছর বেতন বাড়বে না অতিরিক্ত সচিব মেহেদী হাসানের
জাতীয় -
২
ফ্যাসিস্টের সমর্থকরা মুখে মাস্ক পরে আন্দোলনে অনুপ্রবেশ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় -
৩
রাউজানে আরও ৫টি পাঠাগার উদ্বোধন
জাতীয় -
৪
গ্রীষ্মে সৌরবিদ্যুৎ থেকে ৩-৪ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য
অর্থনীতি -
৫
জবির দ্বিতীয় ক্যাম্পাসের বাজেট পাসের প্রতিশ্রুতি হুইপ অপুর
জাতীয় -
৬
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
জাতীয় -
৭
গ্ল্যামার নয়, জীবনের প্রাপ্তিই বড়!
জাতীয় -
৮
তিন প্রত্যাবর্তন, এক অভিজ্ঞকে বাদ দিয়ে বাংলাদেশের অপেক্ষায় প্রোটিয়ারা
জাতীয় -
৯
দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধী মানুষের সহায়ক এআই
জাতীয় -
১০
খুলনায় এবার দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, ১২ দিনে সাত খুন
জাতীয় -
১১
এক মাস আগে মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান, দুই শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার
জাতীয় -
১২
শ্রমিকদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে, সতর্ক থাকতে হবে: তাসলিমা আখতার
অর্থনীতি -
১৩
নির্বাচনের পরই ইরানে হামলা করতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: অ্যাক্সিওস
জাতীয় -
১৪
রাজীব পরিবহনের বাস বন্ধের দাবি: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
জাতীয় -
১৫
গত ২০ বছরে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জীবনমান ও মূল্যবৃদ্ধি একনজরে
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন