|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল স্বাভাবিক

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০৬:০৫ পিএম
২৪৯ পঠিত
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল স্বাভাবিক
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে টানা তিন ঘণ্টা অবরুদ্ধ ছিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড। সোমবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিকদের বুঝিয়ে নানা আশ্বাস দি...
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে টানা তিন ঘণ্টা অবরুদ্ধ ছিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড। সোমবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিকদের বুঝিয়ে নানা আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক অবরোধ ছেড়ে চলে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে, গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রীদের। দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকরা ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট, জালকুড়ি ও ভুইগড় এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রথমে শিবু মার্কেট এলাকায় অবরোধ করলেও পরে মিছিল নিয়ে সাইনবোর্ডের দিকে অগ্রসর হন তারা। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে ও বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। দুপুরের দিকে শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকার ছোট-বড় প্রায় ২০টি কারখানার শ্রমিকরা আন্দোলনে যোগ দেন। এতে লিংক রোডের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যানবাহন আটকে পড়ে। অনেক যাত্রী গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা হন। একপর্যায়ে ভুইগড়ের কাছাকাছি এসবি গার্মেন্টস থেকে শ্রমিকদের আন্দোলনে নামানোর চেষ্টা করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ এতে আপত্তি জানালে কারখানাটিতে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভাঙচুর করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে পরে কারখানাটিতে ছুটি ঘোষণা করা হয়। এদিকে, অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকলেও কোনো যানবাহন ভাঙচুর বা অগ্নিসংযোগের খবর পাওয়া যায়নি। তবে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সংবাদকর্মীদের দেখলে বিক্ষুব্ধ শ্রমিকদের আক্রমণাত্মক আচরণ করতে দেখা গেছে। দুপুর আড়াইটার দিকে ভুইগড় মোড়ে পুলিশ ও বিজিবি সদস্যরা অবস্থান নেন। শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি অবস্থানের একপর্যায়ে তীব্র বৃষ্টি শুরু হলে উভয় পক্ষ সড়ক ছেড়ে সরে যায়। পরে বৃষ্টি থামলে বিকেল ৩টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেন। বিকেল সাড়ে ৩টার দিকে অবরোধ পুরোপুরি তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, বিকেল ৩টা থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে। আশা করছি, আধাঘণ্টার মধ্যে যানজটমুক্ত হয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

সূত্র: কালবেলা