আড়াই বছর পর ফিরছে ইউএস ট্রেড শো, লক্ষ্য মার্কিন বিনিয়োগ বাড়ানো
গণমাধ্যম ডেক্স
আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৫০০ কোটি ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য অর্জনে সহায়ক হতে পারে ইউএস ট্রেড শো। এ প্রদর্শনীর লক্ষ্য হলো, যুক্তরাষ্ট্রের নতুন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করা এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানো। আড়াই বছর পর দেশে আবার হতে যাচ্ছে এই প্রদর্শনী।
৫ নভেম্বর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুরু হবে তিন দিনব্যাপী এ প্রদর্শনী। এতে যুক্তরাষ্ট্রের ৪৩টি প্রতিষ্ঠান অংশ নেবে।
আজ সোমবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম)। এবারের প্রদর্শনী হবে ৩০তম ইউএস ট্রেড শো। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হবে এই আয়োজন।
৫ থেকে ৭ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। আয়োজকেরা আশা করছেন, তিন দিনে ১০ হাজার থেকে ১৫ হাজার দর্শনার্থী মেলায় আসবেন। বিনা মূল্যে শুধু অনলাইন নিবন্ধন করেই প্রদর্শনীতে অংশ নেওয়া যাবে।
সংবাদ সম্মেলনে অ্যামচেম এ আয়োজনের বিস্তারিত তুলে ধরে। উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট, অ্যামচেমের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, সহসভাপতি আলা উদ্দিন, কোষাধ্যক্ষ রেজা উর রহমান মাহমুদ প্রমুখ।
অ্যামচেমের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘আগামী ৫ বছরে ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্যের কথা আগেই জানিয়েছি। সেই লক্ষ্য অর্জনে এই ট্রেড শো ভূমিকা পালন করবে। তবে সে জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই আয়োজনের মাধ্যমে যদি নতুন ১০-১২টি মার্কিন কোম্পানিকে এ দেশে আনা যায়, সেটাই হবে আমাদের অর্জন।’
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রদর্শনীতে ৩৬টি প্রতিষ্ঠান ও সাতটি স্টার্টআপসহ মোট ৪৩টি প্রতিষ্ঠান অংশ নেবে। তাদের জন্য থাকবে ৬৩টি বুথ। বিভিন্ন দেশের আমেরিকান চেম্বার অব কমার্সের ব্যবসায়িক প্রতিনিধিরা এতে অংশ নেবেন। তাঁরা বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করবেন। খতিয়ে দেখবেন বিনিয়োগের সম্ভাবনা।
এ ছাড়া নকশিকাঁথা, জামদানিসহ দেশীয় জিআই পণ্য প্রদর্শনীর ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
চার হারের পর শক্তিশালী চীনের বিপক্ষে বাংলাদেশের স্বস্তির ড্র
খেলাধুলা -
২
বাংলাদেশ সিরিজে ফিরলেন নরকিয়া, দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দল ঘোষণা
খেলাধুলা -
৩
বাড়ল যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম
জাতীয় -
৪
হাম উপসর্গে আরও ৩ মৃত্যু
জাতীয় -
৫
সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে
জাতীয় -
৬
বিজেপির ‘দেশবিরোধী’ তকমার নিশানায় দিয়া, আরও যারা আছেন
জাতীয় -
৭
আলোক হেলথকেয়ারে ১০ পদে চাকরি, বেতন ২৫ হাজার টাকা
জাতীয় -
৮
পর্তুগালে সফটওয়্যার কোয়ালিটি ও টেস্টিংয়ের গ্লোবাল মঞ্চে বাংলাদেশ
জাতীয় -
৯
টেলিপ্যাথি ও ব্লাইন্ডসাইট তৈরি করছে ইলন মাস্কের নিউরালিংক, যে সুবিধা পাওয়া যাবে
জাতীয় -
১০
পুলিশ-বিজিবির সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ: পুলিশের তিন গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
সারাবাংলা -
১১
টানা চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে
জাতীয় -
১২
পেঙ্গুইনের ভালোবাসা
জাতীয় -
১৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে নিয়োগ, বেতন নবম গ্রেডে
জাতীয় -
১৪
নিজের অজান্তেই সঙ্গীর যে ৫ অভ্যাস রপ্ত করেন দম্পতিরা
জাতীয় -
১৫
এআই বিজনেস সামিটে এন্টারপ্রাইজ প্রযুক্তি নিয়ে অংশ নিচ্ছে স্টার টেক
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন