|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

প্রধানমন্ত্রী শ্রমিকদের জন্য অত্যন্ত সহানুভূতিশীল: নজরুল ইসলাম

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০৬:৪১ পিএম
১৭৯ পঠিত
প্রধানমন্ত্রী শ্রমিকদের জন্য অত্যন্ত সহানুভূতিশীল: নজরুল ইসলাম
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন না করে মজুরি বোর্ডের মাধ্যমে আলোচনার টেবিলে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের জন্য অত্যন্ত কাইন্ড (সহানুভূতিশীল)। শ্রমিক ও মালিক উভয়ের স্বার্থ রক্ষায় প্রধানম...
শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন না করে মজুরি বোর্ডের মাধ্যমে আলোচনার টেবিলে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের জন্য অত্যন্ত কাইন্ড (সহানুভূতিশীল)। শ্রমিক ও মালিক উভয়ের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। সোমবার (২ নভেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম আজাদ বলেন, ‘শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সেখানে শ্রমিকদের প্রতিনিধিরা থাকবেন। নিজেদের দাবি-দাওয়া তুলে ধরার পাশাপাশি আলোচনার সুযোগ রয়েছে। তাই আন্দোলন না করে মজুরি বোর্ডের মাধ্যমে আলোচনায় বসে সমস্যার সমাধান করা উচিত।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শ্রমিকদের প্রতি অত্যন্ত কাইন্ড। শ্রমিক-মালিক সবাই যেন সুন্দরভাবে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন, সে জন্য প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। আপনাদের জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সেখানে আপনারা থাকবেন, আলোচনা করার সুযোগ পাবেন। আপনারা তো আমাদেরই একটি অংশ। আপনাদের ভোটের মাধ্যমেই আজকের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।’ আন্দোলনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আন্দোলন করে কী লাভ? মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সেখানে আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান হবে।’ এ সময় শ্রমিকদের আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ তুলে নজরুল ইসলাম আজাদ বলেন, ‘কিছু মানুষ শ্রমিকদের উসকানি দিচ্ছে। তাদের চিহ্নিত করার কাজ চলছে। এ জন্য বিভিন্ন ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘শ্রমিক ও মালিক সবাই আমাদের ভাই, তাই আন্দোলন বা সংঘাতের পথে না গিয়ে আলোচনার টেবিলে বসে সব সমস্যার সমাধান করতে হবে।’

সূত্র: কালবেলা