|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপি আজিজের ছেলে আবারও রিমান্ডে

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০২:৫৪ পিএম
২১৯ পঠিত
ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপি আজিজের ছেলে আবারও রিমান্ডে
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
গুরুদাসপুর ছাত্রদলের পৌর সদস্য সচিব শাকিল হত্যা মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে দ্বিতীয় দফায় ফের দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।  সোমবার (২ নভেম্বর) সকালে গুরুদাসপুর আমলি আদালতের বিচারক মাহমুদুল হাসান রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত ২৭ অক্টোবর বিকেলে আদাল...
গুরুদাসপুর ছাত্রদলের পৌর সদস্য সচিব শাকিল হত্যা মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে দ্বিতীয় দফায় ফের দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।  সোমবার (২ নভেম্বর) সকালে গুরুদাসপুর আমলি আদালতের বিচারক মাহমুদুল হাসান রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত ২৭ অক্টোবর বিকেলে আদালতে হাজির করে মামলাটির তদন্ত কর্মকর্তা আমীর সাত দিনের রিমান্ড চাইলে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। ওই রিমান্ড শেষে গত শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক রিমান্ড শুনানি না করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তিনি শুক্রবার থেকে সোমবার সকাল পর্যন্ত কারাগারের ছিলেন। নাটোর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম বলেন, ছাত্রদল নেতা শাকিল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আসামি মিন্টুকে অধীকতর জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামি মিন্টু বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন।  তিনি আরও বলেন, এমপির ছেলে প্রথম দফায় রিমান্ড চলাকালীন দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শুক্রবার ভোর ৩টার দিকে আলামিন হোসেন (২৬) ও আনিসুর রহমানকে (২৫) আটকের পর গ্রেপ্তার দেখিয়ে শনিবার কারাগারে পাঠানো হয়। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, ১৪ অক্টোবর রাত ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পরা সশস্ত্র দুর্বৃত্তদের হামলার শিকার হন পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম (৩২)। এ সময় শাকিলকে কুপিয়ে জখম করে মোটরসাইকেলে পালিয়ে যান হামলাকারীরা। পরে তাকে উদ্ধার করে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) ভর্তি করা হয়। ওই ঘটনায় ১৯ অক্টোবর থানায় মামলা করেন শাকিলের বাবা রবিউল ইসলাম। হাসপাতালে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৬ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ওই দিন রাত ১০টার দিকে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। এ ঘটনায় মিন্টুকে যুবদলের যুগ্ম সম্পাদকের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার শাকিলের জানাজা শেষে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহ আমেরিকা প্রবাসী রাসেলের শপিংমলে ভাঙচুর ও লুটপাট করা হয়।

সূত্র: কালবেলা