গাজীপুরে বহিরাগতদের বিষয়ে জানাতে বাড়ির মালিকদের নির্দেশনা, গণবিজ্ঞপ্তি
গণমাধ্যম ডেক্স
শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বহিরাগত ব্যক্তিদের তৎপরতা ঠেকাতে গাজীপুরের কালিয়াকৈরে বাড়ি ও ফ্ল্যাটের মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন। ভাড়াটেদের বাসায় পরিবারের সদস্যদের বাইরে কোনো বহিরাগত ব্যক্তি কিংবা অপরাধ চক্রের সদস্য অবস্থান করলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।
আজ সোমবার কালিয়াকৈর পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন কালিয়াকৈর পৌরসভার প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাড়ি বা ফ্ল্যাটের ভাড়াটেরা নিজ পরিবারের সদস্যদের বাইরে অন্য কোনো বহিরাগত ব্যক্তিকে আশ্রয় দিয়ে থাকলে অথবা কোনো বহিরাগত অপরাধ চক্রের সদস্য বাসা ভাড়া নিয়ে অবস্থান করলে দ্রুত কালিয়াকৈর থানা কিংবা উপজেলা প্রশাসনকে জানাতে হবে। এ বিষয়ে বাড়ির মালিকদের বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিষয়টি প্রশাসনকে না জানানো হলে এবং এ কারণে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে, তার দায় সংশ্লিষ্ট বাড়ির মালিকদের ওপর বর্তাবে। বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতি জরুরি’ উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ইউএনও এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, শ্রমিকদের আন্দোলনের মধ্যে বহিরাগত ব্যক্তিরা যেন প্রবেশ করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য এই গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক দিন ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বিশেষ করে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় শ্রমিক অসন্তোষের প্রভাব বেশি পড়েছে। এ সময় অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত অনেকেই
সারাবাংলা -
২
জীবিকার টানে পোশাক কারখানায় এসেছিলেন, লাশ হয়ে ফিরলেন তৌফিক
সারাবাংলা -
৩
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক
জাতীয় -
৪
১৭ দেশে প্রবাসীদের ৩০ হাজার এনআইডি পাঠিয়েছে নির্বাচন কমিশন
জাতীয় -
৫
অপহৃত ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ৩
জাতীয় -
৬
এমপি আজিজকাণ্ডে রেজুলেশন কেন্দ্রে না পাঠানোয় জেলা বিএনপিতে ক্ষোভ
জাতীয় -
৭
নিউইয়র্কে ভোটযন্ত্রে ত্রুটি, ব্যালট গণনা হবে হাতে
জাতীয় -
৮
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল
জাতীয় -
৯
‘ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে হত্যা করেছে শ্রমিক পরিচয়ধারী আওয়ামী দুর্বৃত্তরা’
জাতীয় -
১০
সিনেটের নিয়ন্ত্রণ পেতে ডেমোক্র্যাটদের দরকার ১৭, রিপাবলিকানদের ২০ আসন
জাতীয় -
১১
যখন জানা যাবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল
জাতীয় -
১২
তারেক-সির সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী
জাতীয় -
১৩
প্রথমবারের মত নারী গভর্নর পেতে পারে যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্য
জাতীয় -
১৪
‘১ লাখ টাকায় তিন ঘাতক ভাড়া’, বিএনপি নেতাসহ তিন ছাত্রকে প্রকাশ্যে ছুরিকাঘাত
সারাবাংলা -
১৫
বিটিভি ভবনের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন