‘মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করেছি, উল্টো আমার ওপরই হামলা করেছে’
গণমাধ্যম ডেক্স
ফেনীর সোনাগাজীতে এক কলেজছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাঁর বাবার ওপর হামলার অভিযোগে এক তরুণ ও তাঁর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন রফিকুল ইসলাম কামাল (৪২) ও তাঁর ছেলে মোহাম্মদ শাহী (২০)। তাঁরা সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ, কলেজছাত্রীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাগাজীর বখতারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের এক ছাত্রীকে কলেজে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতেন শাহী। তিনি ওই ছাত্রীকে অশালীন অঙ্গভঙ্গি করাসহ বিভিন্নভাবে হয়রানি করতেন বলেও অভিযোগ। বিষয়টি ছাত্রীর পরিবার শাহীর পরিবারের সদস্যদের জানালে তাঁরা ক্ষিপ্ত হন। ছাত্রীর পরিবারের দাবি, এর জের ধরে তাঁর বাবার ওপর হামলা হয়েছে।
ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে ওই ছাত্রী বলেন, অভিযুক্ত ব্যক্তিরা জামিনে বের হয়ে যেন তাঁদের পরিবারের ওপর আবার হামলা করতে না পারেন, সে জন্য প্রশাসনের সহযোগিতা চান।
ছাত্রীর বাবা বলেন, ২১ অক্টোবর বেলা একটার দিকে কলেজ ছুটির পর তাঁর মেয়ে বাড়ি ফিরছিল। পথে সৈয়দপুর গ্রামের মুন্সিবাড়ির দীঘিরপাড়ে পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান করা শাহী পেছন থেকে তাঁকে শ্লীলতাহানি করেন। একপর্যায়ে মুখ চেপে ধরে দীঘিরপাড়ের জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় মেয়ের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। ঘটনার পর তাঁরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চান।
তিনি আরও বলেন, ঘটনার পরদিন ২২ অক্টোবর সকাল নয়টার দিকে তিনি নিজের জমিতে পানি সেচ দিচ্ছিলেন। এ সময় শাহী ও তাঁর বাবা কামাল দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসা নেওয়ার পর তিনি থানায় মামলা করেন।
ছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করেছি, উল্টো আমার ওপরই হামলা করেছে তাঁরা বাবা-ছেলে।’
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন, মামলার পর পুলিশ অভিযান চালিয়ে রফিকুল ইসলাম কামাল ও তাঁর ছেলে মো. শাহীকে গ্রেপ্তার করে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ছয় মাসে ১৩৪১ টাকার এলপিজি ২০৬০
অর্থনীতি -
২
একই সড়ক সকালে জামায়াত এমপি, বিকেলে বিএনপির সাবেক এমপির উদ্বোধন
জাতীয় -
৩
সিরাজগঞ্জে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৫ নেতাকর্মী কারাগারে
জাতীয় -
৪
টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে দেশের স্কুল-কলেজ
জাতীয় -
৫
মুঠোফোন দেখে উত্তর লিখছিল শিক্ষার্থী, বহিষ্কারের পর স্কুলের পেছনে ককটেল বিস্ফোরণ
জাতীয় -
৬
শ্রমিকের মজুরি আন্দোলনে ৬৮১ কারখানার উৎপাদন ব্যাহত
জাতীয় -
৭
বিদেশি ঋণের খোঁজে ডলার নাকি পান্ডা বন্ড, কোন পথে সরকার
জাতীয় -
৮
পিএসজি-রিয়ালের চেয়ে পিছিয়ে নেই বার্সেলোনা, দাবি গর্ডনের
জাতীয় -
৯
জামায়াত নেতার ভিডিও ভাইরালের পর রুকন পদ স্থগিত, বললেন ‘ভিডিওতে আমার স্ত্রী’
সারাবাংলা -
১০
এলপিজির দাম বাড়িয়ে সরকার দুর্বলতার পরিচয় দিচ্ছে: ইসলামী আন্দোলন
জাতীয় -
১১
আসামের ধুবড়িতে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলমান
জাতীয় -
১২
লক্করঝক্কর বাসে শুধু ‘স্টিকার’ বদল, বাকি সব আগের মতো
জাতীয় -
১৩
জরুরি পরিস্থিতির জন্য খাবার-পানি মজুত করতে বলছে বিভিন্ন দেশ, কীসের আশঙ্কা
জাতীয় -
১৪
এইচএসসির ফলাফল খারাপ হওয়ায় ভর্তির শর্ত শিথিল করল রাবি
জাতীয় -
১৫
ইরান যুদ্ধে মার্কিন তেল কোম্পানির মুনাফা ১৩ হাজার কোটি ডলার, চাপে ভোক্তারা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন