মানুষ কেন মাংস খেতে এত পছন্দ করে
গণমাধ্যম ডেক্স
‘মাংস খেতে ভালোবাসেন কেন’—এমন প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষ হয়তো স্বাদের কথা বলবেন। পুষ্টির কথাও বলতে পারেন। কিন্তু গবেষকেরা খুঁজে পেয়েছেন এক অবাক করা কারণ। মানুষ অজান্তেই মন থেকে মাংসকে নিজেদের সামাজিক মর্যাদার প্রতীক মনে করে। বিশেষ করে যারা নিজেদের সামাজিক অবস্থান নিয়ে কিছুটা অসন্তুষ্ট, তারা নিজেদের মর্যাদা বোঝাতে মাংসকে একটু বেশিই গুরুত্ব দেন।
আগের দিনের কৃষিনির্ভর সমাজে মাংস পাওয়া ছিল বেশ কঠিন ও ব্যয়বহুল। প্রতিদিন কেবল রাজা-বাদশাহ আর ধনী ব্যবসায়ীদের পাতেই মাংস থাকত। সাধারণ মানুষের কপালে বছরে দু একবারের বেশি মাংস মিলত না।
মধ্যযুগের মতো বর্তমানে অন্যান্য খাবারের সঙ্গে মাংসের দামের পার্থক্য হয়তো ততটা বেশি নয়। তাও মাংসের দাম সবসময় একটু বেশিই থাকে। তবে কম আয়ের মানুষ কেন দামি এই খাবারটি বেছে নিচ্ছেন, তা নিয়ে গবেষণা করেছেন অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের ডাক্তার ইউজিন চ্যান এবং ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির ডাক্তার নাটালিনা জ্লাতেভস্কা।
আগের দিনের কৃষিনির্ভর সমাজে মাংস পাওয়া ছিল বেশ কঠিন ও ব্যয়বহুল। প্রতিদিন কেবল রাজা-বাদশাহ আর ধনী ব্যবসায়ীদের পাতেই মাংস থাকত।
যুক্তরাজ্যের অ্যাপেটাইট জার্নালে তাঁরা গবেষণাটি প্রকাশ করেন। প্রকাশিত প্রতিবেদনে গবেষকরা জানান, সাধারণ শিক্ষার্থীদের নিজের সামাজিক অবস্থান নিয়ে চিন্তাগুলো একটু বদলে দিয়ে তারা মাংস খাওয়ার আগ্রহ বাড়িয়ে বা কমিয়ে দিতে পেরেছেন। বিজ্ঞানী ইউজিন চ্যান জানান, ‘মানুষকে খুব সহজেই সাময়িকভাবে নিজেদের ধনী বা গরিব ভেবে নিতে বাধ্য করা যায়।’
গবেষণায় একদল শিক্ষার্থীকে ভাবতে বলা হয়েছিল, তারা প্রথম চাকরিতেই ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার আয় করছেন। তা দিয়ে কত কী কেনা সম্ভব। অন্যদিকে দ্বিতীয় দলকে বলা হয়েছিল একই টাকায় কত টানাটানি হবে আর কী কী কেনা যাবে না, তা নিয়ে ভাবতে। এরপর দুই দলের কাছেই জানতে চাওয়া হয়, তারা সমাজে নিজেদের কোন অবস্থানে ভাবছেন। আর ধনীদের প্রতি তাদের কোনো হিংসা হচ্ছে কি না।
এরপর সবার সামনে নানা রকম খাবার এনে রাখা হয়। সেখানে কে কোনটা নিচ্ছেন তা খেয়াল করা হয়। দেখা গেল, যারা নিজেদের অবস্থান নিচু ভেবে দুশ্চিন্তা করছিলেন তারা শাকসবজি বাদ দিয়ে সোজা মাংসের বার্গার বেছে নিয়েছেন।
বিজ্ঞানী ইউজিন চ্যান জানান, ‘মানুষকে খুব সহজেই সাময়িকভাবে নিজেদের ধনী বা গরিব ভেবে নিতে বাধ্য করা যায়।’
মাংস খাওয়ার সঙ্গে শক্তি, ক্ষমতা আর প্রতিপত্তির এক অদ্ভুত সম্পর্ক রয়েছে। প্রাচীনকাল থেকেই এটি উঁচু সামাজিক মর্যাদার প্রতীক। মেহমানদারি কিংবা বড় কোনো উৎসবে প্রধান খাবার হিসেবে মাংস পরিবেশনের রীতি বহু পুরনো। তাই মানুষের মন ও মর্যাদার সঙ্গে মাংসের সংযোগটা ঠিক কেমন, তা নিয়েই গবেষণাটি করা হয়েছিল।
গবেষকেরা এই অদ্ভুত সম্পর্কের পেছনে অতীত ইতিহাসকে কারণ হিসেবে দেখান। বহু আগে কেবল তাদেরই মাংস কেনার ক্ষমতা ছিল, যারা সমাজে ধনী ও প্রভাবশালী ছিলেন। এভাবেই মাংস খাওয়াটা ক্ষমতা ও ধনসম্পদের প্রতীকে পরিণত হয়। তবে আজকাল অনেক ধনী ব্যক্তি নিরামিষ খাবার বেছে নিচ্ছেন। তাই ভবিষ্যতে মানুষের মনের এই ধারণা পাল্টেও যেতে পারে।
সূত্র: আইএফএল সায়েন্স
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ইউরোপে বিক্ষোভ: তরুণরা নিজেদের ‘বলির পাঁঠা’ ভাবছে
জাতীয় -
২
ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, বায়ুদূষণে শীর্ষে লাহোর
জাতীয় -
৩
লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ১৫০ বছরের পুরোনো কঙ্কালের রহস্য
জাতীয় -
৪
চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাকের ব্যবসা বাড়ছে, মজুরিতে পিছিয়ে বাংলাদেশ
জাতীয় -
৫
গাজীপুরে পোশাকশ্রমিকদের ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১২ কারখানায় ছুটি
জাতীয় -
৬
মান্নাতের বারান্দায় চিরচেনা ভঙ্গিতে শাহরুখ খান, ভক্তদের উচ্ছ্বাস
জাতীয় -
৭
ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় সহকর্মীদের
জাতীয় -
৮
মধ্যবর্তী নির্বাচনের আগমুহূর্তে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা
জাতীয় -
৯
সাফে সেই ‘অভিশপ্ত’ ঘড়ির কাঁটা কি এবারও কাঁদাবে বাংলাদেশকে
জাতীয় -
১০
গাজীপুরে শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের খবর গুজব
জাতীয় -
১১
আজ শপথ নিচ্ছেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
জাতীয় -
১২
গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেপ্তার ৩০
জাতীয় -
১৩
হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেপ্তার বিএম মোজাম্মেল
জাতীয় -
১৪
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশনা
জাতীয় -
১৫
২৮ বছর হেঁটে বিশ্বভ্রমণ শেষ করলেন ব্রিটিশ অভিযাত্রী
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন