|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ভারতের পূর্ব উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মুরাসু

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৯:৫৮ এএম
২০৫ পঠিত
ভারতের পূর্ব উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মুরাসু
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ভারতের পূর্ব উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মুরাসু। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে দেশটির অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে ঝড়টি। এক সপ্তাহের মধ্যে অঞ্চলটিতে আঘাত হানা এটি দ্বিতীয় ঘূর্ণিঝড়। ঝড়ের আশঙ্কায় হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভোর সাড়ে ৩টা থেকে সাড়ে...

ভারতের পূর্ব উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মুরাসু। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে দেশটির অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে ঝড়টি। এক সপ্তাহের মধ্যে অঞ্চলটিতে আঘাত হানা এটি দ্বিতীয় ঘূর্ণিঝড়। ঝড়ের আশঙ্কায় হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভোর সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যে অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত উঠেছিল।

এখন পর্যন্ত প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ঝড়ে কিছু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে বলে জানিয়েছেন অন্ধ্র প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান প্রখর জৈন।

সোমবার থেকেই উপকূলীয় এলাকা থেকে মানুষ সরিয়ে নেওয়া শুরু করে কর্তৃপক্ষ। অন্ধ্র প্রদেশে প্রায় ৩০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টির প্রভাবে অন্ধ্র প্রদেশের পাশাপাশি দক্ষিণের তামিলনাড়ু রাজ্যেও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

এর আগে গত সপ্তাহে ঘূর্ণিঝড় অর্নাব অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানে। অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত ওই ঝড়ে অন্তত ছয়জন নিহত হন।

সূত্র: রয়টার্স

সূত্র: নতুন আরএসএস সোর্স