|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বাহুবলে যাচ্ছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৩:১৪ পিএম
৩২৮ পঠিত
বাহুবলে যাচ্ছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
হবিগঞ্জের বাহুবল উপজেলায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) সরকারি সফরে যাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।   মঙ্গলবার (৩ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে হবিগঞ্জে পৌঁছেছেন তিনি। সফরের দ্বিতীয় দিনে বুধবার (৪ নভেম্বর) মাধবপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর বৃহস্পতিবার বাহ...

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) সরকারি সফরে যাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।  

মঙ্গলবার (৩ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে হবিগঞ্জে পৌঁছেছেন তিনি। সফরের দ্বিতীয় দিনে বুধবার (৪ নভেম্বর) মাধবপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর বৃহস্পতিবার বাহুবলে যাবেন তিনি।

প্রতিমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া এবং বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।

ইউএনও উজ্জ্বল রায় বলেন, বাহুবলে পৌঁছে প্রথমে তিনি উপজেলা পরিষদের সভাকক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। পরে উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন।

সরকারি সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৮টায় হবিগঞ্জ সার্কিট হাউস থেকে বাহুবলের উদ্দেশে রওনা হবেন তিনি। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার।

এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় ও জেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এদিকে প্রতিমন্ত্রীর এ সফরকে ঘিরে বাহুবলের প্রাথমিক শিক্ষা খাতের নানা বিষয় নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য সরকারি ফিডিং কর্মসূচির কার্যকর বাস্তবায়ন নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স