ভারতে ইঞ্জিনিয়ারিং কলেজের পানির ট্যাংকে মৃত বানর, অসুস্থ ৫৪ শিক্ষার্থী
গণমাধ্যম ডেক্স
ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের (এইসি) একটি পানির ট্যাংকে পচে যাওয়া বানরের মরদেহ পাওয়া গেছে। দূষিত পানি পান করে পেটব্যথা, বমি ও জ্বরে আক্রান্ত হয়েছেন কলেজটির ৫৪ শিক্ষার্থী। অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার কলেজের ৭ নম্বর ছাত্রাবাসের একটি ওভারহেড পানির ট্যাংক থেকে বানরের মরদেহটি উদ্ধার করা হয়। শিক্ষার্থীরা পানিতে দুর্গন্ধ পাওয়ার পর নিজেরাই ট্যাংক পরীক্ষা করতে গিয়ে এ ঘটনা জানতে পারেন।
শিক্ষার্থীরা জানান, দুর্গাপূজার ছুটি শেষে ছাত্রাবাসে ফেরার পর থেকেই পানির মান নিয়ে সমস্যা শুরু হয়। পানিতে দুর্গন্ধ পাওয়ার পর তারা বিষয়টি ছাত্রাবাসের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ককে জানান। প্রথমদিকে কয়েকজন শিক্ষার্থী পেটের সমস্যায় আক্রান্ত হলে খাবারের কারণে এমনটি হচ্ছে বলে ধারণা করা হয়েছিল।
তবে সময়ের সঙ্গে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকায় একদল শিক্ষার্থী নিজেরাই পানির ট্যাংক পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। এ সময় একটি ট্যাংকের ভেতরে পচে যাওয়া বানরের মরদেহ দেখতে পান তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, পানিতে দুর্গন্ধের বিষয়টি কর্তৃপক্ষকে আগেই জানানো হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। ওই পানিই তারা পান করা, গোসল, দাঁত ব্রাশ এবং বাসনপত্র পরিষ্কারের কাজে ব্যবহার করছিলেন।
শিক্ষার্থী প্রতিনিধি ম্রিথাঞ্জয়ন জানান, অসুস্থদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর। তার দুই থেকে তিনজন বন্ধুকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। একজন শিক্ষার্থীকে স্যালাইন দেওয়া হচ্ছে এবং তিনি ঠিকমতো হাঁটতেও পারছেন না বলে জানান তিনি।
অসুস্থ ৫৪ শিক্ষার্থীকে গুয়াহাটি সরকারি আয়ুর্বেদিক কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে পেটব্যথা, বমি ও জ্বরের উপসর্গ দেখা গেছে।
এ ঘটনায় শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনাও ব্যাহত হয়েছে। তাদের আসন্ন পরীক্ষার প্রস্তুতিতেও প্রভাব পড়েছে এবং পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। ছাত্রাবাসের পানির নিরাপত্তা এবং কর্তৃপক্ষের দায়িত্ব পালনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
জামায়াতে নারীদের পৃথক কমিটিতে রাখা ‘শুভংকরের ফাঁকি’: টিআইবি
জাতীয় -
২
তিন বছর বিয়ের খবর লুকিয়ে রেখেছিলেন মোনালি
জাতীয় -
৩
বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
জাতীয় -
৪
রিডার্স ইংলিশ স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
জাতীয় -
৫
ফার্মেসিতে মিলবে ডানো ল্যাকটোজ রিডিউসড দুধ
জাতীয় -
৬
সাবেক এমপি নজরুল ইসলামের পিএস গ্রেপ্তার
জাতীয় -
৭
আজ শোকাবহ জেল হত্যা দিবস
জাতীয় -
৮
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্র কেন বারবার হামলা চালায়
জাতীয় -
৯
বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
জাতীয় -
১০
বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার ছিঁড়ে যুবক আটক
জাতীয় -
১১
নতুন আইফোন ও এআই ঘিরে আশাবাদী অ্যাপল, বেড়েছে আয়
জাতীয় -
১২
রাশনা ইমামকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি বিসিবির
জাতীয় -
১৩
সাফের ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের ফেমিনিন হাইজিন পার্টনার সেনোরা
জাতীয় -
১৪
ডাম্পলিং স্যুপের রেসিপি
জাতীয় -
১৫
ওমরাহ প্যাকেজ পুরস্কার পেলেন উপায়ের ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন