|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কারাবন্দী নেতার মৃত্যু

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পিএম
২৮৩ পঠিত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কারাবন্দী নেতার মৃত্যু
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:

নওগাঁ জেলা কারাগারে বন্দী জাকির হোসেন (৫৮) নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা অসুস্থ হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক রেহনুমা মুনমুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া জাকির হোসেন বগুড়া জেলার সোনাতলা উপজেলার জোরগাছা গ্রামের বাসিন্দা। তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক রেহনুমা মুনমুন বলেন, জাকির হোসেন নামের এক কয়েদিকে বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে আনা হয়। তাঁকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে নওগাঁ জেলা কারাগারের সুপার রত্না রায় বলেন, তিনি শুনেছেন যে জাকির হোসেন নওগাঁ সদর হাসপাতালে মারা গেছেন। তবে হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো কাগজপত্র বা তথ্য পাওয়া যায়নি।

রত্না রায় আরও বলেন, সকালে জাকির হোসেন অসুস্থবোধ করলে দ্রুত তাঁকে সদর হাসপাতালে পাঠানো হয়। তিনি বিস্ফোরক মামলায় কারাগারে ছিলেন।

সূত্র: প্রথম আলো