|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সাংবাদিক রাজীব ঘোষকে তুলে নেওয়ার ঘটনায় এটিজেএফবির উদ্বেগ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ১১:৩০ পিএম
৪৫২ পঠিত
সাংবাদিক রাজীব ঘোষকে তুলে নেওয়ার ঘটনায় এটিজেএফবির উদ্বেগ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয়ে কর্মস্থল থেকে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)। বুধবার (০৪ নভেম্বর) রাতে এভিয়েশন ও ট্যুরিজম সেক্টরে কর্মরত সাংবাদিকদের স...

বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয়ে কর্মস্থল থেকে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)।

বুধবার (০৪ নভেম্বর) রাতে এভিয়েশন ও ট্যুরিজম সেক্টরে কর্মরত সাংবাদিকদের সংগঠনটির সভাপতি তানজিম আনোয়ার ও সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব এক যুক্ত বিবৃতিতে ডিবি পরিচয়ে রাজীব ঘোষকে তুলে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানান।

রাজীব ঘোষ এটিজেেফবির বর্তমান সহসভাপতি। পাশাপাশি তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসে্সিয়েশনের (ক্র্যাব) সিনিয়র সদস্য। সহকর্মীরা অভিযোগ করেছেন, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে নিজ কার্যালয় থেকে আটক করে ডিবি পুলিশ। ওই সময় রাজীব ঘোষকেও ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। রাত ১১টা পর্যন্ত তাদের আটকের কারণ জানায়নি পুলিশ।

এই ঘটনায় বুধবার এক যৌথ বিবৃতিতে এটিজেএফবি সভাপতি তানজীম আনোয়ার ও সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব যুক্ত বিবৃতিতে বলেন, কোনো ধরনের গ্রেপ্তারি পরোয়ানা বা আইনগত প্রক্রিয়ার বিষয়টি স্পষ্ট না করেই রাজীব ঘোষকে অফিস থেকে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। একজন পেশাদার সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নির্বাচিত নেতার সঙ্গে এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতা ও নাগরিক অধিকারের জন্য অশনিসংকেত।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার এখতিয়ার থাকলেও তা অবশ্যই প্রচলিত আইন ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে হতে হবে। কাউকে আটক বা গ্রেপ্তারের ক্ষেত্রে তার পরিবারের সদস্য, সহকর্মী ও সংশ্লিষ্টদের কাছে আইনগত ভিত্তি ও অবস্থান স্পষ্ট করা জরুরি। আইন প্রয়োগের নামে কোনো নাগরিকের আইনি অধিকার ক্ষুণ্ন করার সুযোগ নেই।

তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন ও ব্যক্তিগত স্বাধীনতা যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়। একজন সাংবাদিককে এভাবে তুলে নিয়ে যাওয়ার ঘটনা সাংবাদিক সমাজের মধ্যে ভীতি ও উদ্বেগ সৃষ্টি করবে, যা গণমাধ্যমের স্বাধীন পরিবেশের জন্য কোনোভাবেই কাম্য নয়।

বিবৃতিতে অবিলম্বে রাজীব ঘোষের মুক্তি দেওয়ার দাবি জানান তারা।

সূত্র: কালবেলা