|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইউরোপের একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৮:০৯ পিএম
২১২ পঠিত
ইউরোপের একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ইউরোপের একাধিক দেশে যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। মঙ্গলবার পোল্যান্ড, স্পেন, বুলগেরিয়া ও ইতালির বিভিন্ন বিমানবন্দরে এ ধরনের হুমকির পর নিরাপত্তা তল্লাশি শুরু করে কর্তৃপক্ষ। স্পেনে ম্যানচেস্টার থেকে আসা রায়ানএয়ারের একটি উড়োজাহাজে বোমা থাকার হুমকি দেওয়া হয়। পরে উড়োজাহাজটি দেশটির দ...

ইউরোপের একাধিক দেশে যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। মঙ্গলবার পোল্যান্ড, স্পেন, বুলগেরিয়া ও ইতালির বিভিন্ন বিমানবন্দরে এ ধরনের হুমকির পর নিরাপত্তা তল্লাশি শুরু করে কর্তৃপক্ষ।

স্পেনে ম্যানচেস্টার থেকে আসা রায়ানএয়ারের একটি উড়োজাহাজে বোমা থাকার হুমকি দেওয়া হয়। পরে উড়োজাহাজটি দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মুরসিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তল্লাশি শুরু হয়।

মুরসিয়ায় স্পেন সরকারের প্রতিনিধি ফ্রান্সিসকো লুকাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, উড়োজাহাজটির ১১৪ যাত্রী ও সাতজন ক্রুকে নিরাপদে নামিয়ে নিরাপত্তা পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে উড়োজাহাজটিতেও তল্লাশি চালানো হচ্ছে।

বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এইনার তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি নির্ধারিত সময়েই মুরসিয়ার করভেরা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে তল্লাশির কারণে বিমানবন্দরের অন্যান্য ফ্লাইট চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম লা ওপিনিয়ন দে মুরসিয়া।

এদিকে পোল্যান্ডের রাজধানী ওয়ারশগামী দুটি পৃথক ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়। দেশটির সংবাদমাধ্যম টিভিপি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ারশ শোপেন ও মডলিন বিমানবন্দরকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ওয়ারশ শোপেনগামী লট পোলিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়ারশ মডলিন বিমানবন্দরে পাঠানো হয়। উড়োজাহাজটি অবতরণের পর সেটি যেখানে রাখা হয়েছে, সেই এলাকা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

ফ্লাইটটিতে ১৮১ জন যাত্রী ছিলেন। উড়োজাহাজে তল্লাশি চলাকালে তাদের আগমন হলে নিয়ে যাওয়া হয়।

এ ছাড়া কোপেনহেগেন থেকে ওয়ারশ শোপেনগামী স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনসের (এসএএস) আরেকটি ফ্লাইটেও বোমা হামলার হুমকির খবর পাওয়া গেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি 

সূত্র: নতুন আরএসএস সোর্স