|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

অপহৃত ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ৩

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৯:৫৯ পিএম
২০১ পঠিত
অপহৃত ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ৩
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই অপহৃত ভিকটিমকে উদ্ধারসহ মুক্তিপণ আদায় ও অপহরণ চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১) গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে অপহরণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টায় এসআরবি-...

অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই অপহৃত ভিকটিমকে উদ্ধারসহ মুক্তিপণ আদায় ও অপহরণ চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১) গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে অপহরণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টায় এসআরবি-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ বিষিয়টি নিশ্চিত করেছেন।

অপহৃত ভিকটিম আরিফ হোসেন (৩৭) রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালস কোম্পানিতে কর্মরত।

গ্রেপ্তার অপহরণ ও চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্যরা হলেন- বরগুনার আমতলী উপজেলার পচা করালিয়া গ্রামের মৃত আলী আকনের ছেলে জাকির হোসেন (৩৫), পটুয়াখালী জেলা সদর উপজেলার মাদারবুনিয়া গ্রামের মৃত আবুল হাওলাদারের ছেলে হামিদুল (৩২) এবং একই উপজেলার নন্দিপাড়া গ্রামের জসিম কাজীর ছেলে রাজিব কাজী (২৮)।

কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ জানান, রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে আরিফ হোসেনকে অপহরণ করা হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে মুক্তিপণের জন্য ভিকটিমের স্ত্রী তানিয়া আক্তারের (৩০) মুঠোফোনে কল দেয় অপহরণকারীরা। ফোন পাওয়ার পর তানিয়া আক্তার শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। একইদিন বেলা সাড়ে ১১টার দিকে এসআরবি-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পে অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে এসআরবি-১ এর একটি দল বিভিন্ন সোর্স ও গোপন সংবাদের মাধ্যমে রোববার (১ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার পেপসি গেট (এমপি চেক পোস্টের) সামনে থেকে অপহৃত ভিকটিম আরিফ হোসেনকে উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে অপহরণ চক্রের সক্রিয় ৩ সদস্যকে গাজীপুর আদালতে পাঠানো হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স