শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
গণমাধ্যম ডেক্স
শিশুদের আনন্দের মধ্য দিয়ে শেখানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, প্রাথমিক শিক্ষায় শিশুদের জন্য আনন্দময় ও স্বতঃস্ফূর্ত শেখার পরিবেশ নিশ্চিত করতে হবে। বুধবার (৪ নভেম্বর) সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় আলহাজ এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ে পৌঁছে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন প্রতিমন্ত্রী। এ সময় প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করেন তিনি। শিশুদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের পড়াশোনা, মেধা ও আগ্রহের বিষয়ে খোঁজ নেন এবং শ্রেণিকক্ষের শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করেন।
প্রতিমন্ত্রীর এমন ব্যতিক্রমী অংশগ্রহণে বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আনন্দঘন পরিবেশে পাঠদান কার্যক্রমে অংশ নেয় শিক্ষার্থীরাও।
পরিদর্শনকালে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন ববি হাজ্জাজ। এ সময় শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেন তিনি। পাশাপাশি মা সমাবেশের সদস্য, বুক অধিনায়ক ও লিটল এগ্রিকালচার কার্যক্রমের সদস্যদের সঙ্গে কথা বলেন। বিদ্যালয়ের বাগান ঘুরে দেখে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে উৎসাহ দেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
পরে দুপুরে উপজেলার জগদীশপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। সেখানে শিক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষের কার্যক্রম ও শিক্ষার্থীদের পাঠদানের মান সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, সহকারী পুলিশ সুপার মফিউর রহমান, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. জাবেদসহ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মোংলার পথে প্রধানমন্ত্রী
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
সকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, দুপুরের পর পরিস্থিতি শান্ত
সারাবাংলা -
২
বিচারক নাহিদ রুমানার বিরুদ্ধে বক্তব্য প্রত্যাহার করতে ব্যারিস্টার সারোয়ারকে লিগ্যাল নোটিশ
জাতীয় -
৩
খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
জাতীয় -
৪
মোংলার পথে প্রধানমন্ত্রী
জাতীয় -
৫
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
জাতীয় -
৬
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার
জাতীয় -
৭
নড়াইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
জাতীয় -
৮
শামীম জামানের ৩৫ বছরের ক্যারিয়ার: টেলিভিশনে খ্যাতি, মঞ্চে শেকড়
জাতীয় -
৯
ফুলে সাজানো গাড়িতে বিদায়, আপ্লুত অবসরে যাওয়া কলেজশিক্ষক
জাতীয় -
১০
চট্টগ্রামে অনুষ্ঠিত হলো তিন দিনের জ্যোতির্বিজ্ঞান কর্মশালা
জাতীয় -
১১
কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন তাঁরা
জাতীয় -
১২
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর; ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো
আন্তর্জাতিক -
১৩
পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি জানানোয় চাকরি গেল ইতালীয় শেফের
জাতীয় -
১৪
মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে যাচ্ছেন প্রমা, তাঁকে কতটা চেনেন
জাতীয় -
১৫
‘দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত’ বলা সেই প্রার্থী এখন জেলা জামায়াতের আমির
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন