|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নড়াইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৬:৪৩ পিএম
২৩৫ পঠিত
নড়াইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নড়াইলের লোহাগড়ায় মাদকাসক্ত ছেলের বঁটির কোপে বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আফসার শেখ (৬০) ওই গ্রামের মৃত হোসেন শেখের ছেলে। অভিযুক্ত ছেলে খায়রুল শেখ (৩০) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয় স...

নড়াইলের লোহাগড়ায় মাদকাসক্ত ছেলের বঁটির কোপে বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আফসার শেখ (৬০) ওই গ্রামের মৃত হোসেন শেখের ছেলে। অভিযুক্ত ছেলে খায়রুল শেখ (৩০) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খায়রুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবনের কারণে পরিবারে অশান্তি লেগেই থাকত। এ কারণে বাবা আফসার শেখ কিছুদিন আগে তাকে বাড়ি থেকে বের করে দেন। এরপর থেকে তিনি লোহাগড়া পৌর শহরের লক্ষ্মীপাশা এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করছিলেন।

টাকা ফুরিয়ে যাওয়ায় তিন দিন আগে খায়রুল গ্রামের বাড়িতে ফিরে আসেন। বৃহস্পতিবার দুপুরে মায়ের কাছে টাকা চান তিনি। এ সময় তার বাবা টাকা দিতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রান্নাঘরে থাকা ধারালো বঁটি দিয়ে বাবাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান তিনি। এ সময় ঘটনাস্থলেই মারা যান বাবা আফসার শেখ।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সূত্র: কালবেলা