|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ডেঙ্গুতে মৃত্যু সাড়ে ৪শ ছুঁই ছুঁই

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৫:১৯ পিএম
২৩৫ পঠিত
ডেঙ্গুতে মৃত্যু সাড়ে ৪শ ছুঁই ছুঁই
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৬ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৫ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৭৭৫। বুধবার (৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থে...

ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৬ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৫ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৭৭৫।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন ছয়জন।

এর আগে গত রবি, সোম ও মঙ্গলবারও ডেঙ্গুতে ছয়জন করে মারা যান।

এদিকে মাসভিত্তিক হিসাবে চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে অক্টোবরে। সদ্য শেষ হওয়া মাসটিতে এডিস মশাবাহিত এ রোগে প্রাণ হারিয়েছেন ১৭৪ জন। এর আগে সেপ্টেম্বরে মারা যান ১৪৮ জন।

গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। তাদের মধ্যে মারা যান ৪১৩ জন। এর আগের বছর, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪। ওই বছর মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

সূত্র: নতুন আরএসএস সোর্স