ফাঁড়ির ভেতরে পুলিশ কর্মকর্তার রক্তাক্ত মরদেহ, পাশে পড়ে ছিল পিস্তল
গণমাধ্যম ডেক্স
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার একটি পুলিশ ফাঁড়ি থেকে এক পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের (এপিএসসিসিএল) পুলিশ ফাঁড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পুলিশ কর্মকর্তার নাম জাহাঙ্গীর আলম (৫২)। পুলিশের এই উপপরিদর্শক (এসআই) ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর এলাকায়।
পুলিশের ভাষ্য, ওই কর্মকর্তা নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করে ‘আত্মহত্যা’ করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ বুধবার ভোরে ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হন এসআই জাহাঙ্গীর আলম। হাঁটা শেষ করে তিনি পুলিশ ফাঁড়িতে ফিরে আসেন। কিছুক্ষণ পর ফাঁড়ি থেকে একটি গুলির শব্দ শুনতে পাওয়া যায়। এরপর ফাঁড়িতে ঢুকে মেঝেতে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পাশে পড়েছিল একটি পিস্তল।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) জাহাঙ্গীর আলম, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমানসহ পুলিশের অন্যান্য সদস্যরা এপিএসসিসিএল পুলিশ ফাঁড়িতে যান। পরে সুরতহাল শেষে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আশুগঞ্জ থানার ওসি আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, জেলা পুলিশের অধীনে এপিএসসিসিএলে পুলিশের একটি ফাঁড়ি আছে। দেড় থেকে দুই মাস আগে জাহাঙ্গীর আলম সেখানে যোগদান করেন। তাঁর নামে একটি পিস্তল ইস্যু করা ছিল। নিজের পিস্তল দিয়ে মাথার বাঁ পাশে গুলি করে তিনি আত্মহত্যা করেছেন। তবে কেন এমন করেছেন এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামও দাবি করেন, জাহাঙ্গীর আলম নিজের পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। তবে কোনো কারণ জানাতে পারেননি। তিনি বলেন, নিহতের পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ভূমিধস জয়ের পর প্রতিশ্রুতি পূরণে ডেমোক্র্যাটদের ওপর সমর্থকদের চাপ
জাতীয় -
২
একাধিক সুযোগ হাতছাড়া বাংলাদেশের, প্রথমার্ধে গোলশূন্য সমতা
জাতীয় -
৩
দুই যুগের পথচলায় নির্মাণশিল্পে আস্থার নাম আকিজ সিমেন্ট
জাতীয় -
৪
হাজারো আবেদনকারীকে পেছনে ফেলে সংগীত প্রতিযোগিতার চ্যাম্পিয়ন নাভহান
জাতীয় -
৫
বিবাহবিচ্ছেদে বিশ্বজুড়ে বাড়ছে এআইয়ের পরামর্শ নেওয়ার প্রবণতা, পরিণতি কী হচ্ছে?
জাতীয় -
৬
আমি যখন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে, তখন আমার ছেলেটারে গুলি করে মেরে ফেললো
সারাবাংলা -
৭
সামান্তা ছাড়লেন, ফারজানা ভিড়লেন
জাতীয় -
৮
আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর যত অর্জন
জাতীয় -
৯
অন্ডকোষে হঠাৎ ব্যথার কারণ ও করণীয়
জাতীয় -
১০
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
জাতীয় -
১১
ফ্রান্সের লিওঁ শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
জাতীয় -
১২
এআইয়ের কারণে অনেক চাকরি যেমন চলে যাবে, আবার নতুন চাকরি তৈরি হবে
জাতীয় -
১৩
ব্ল-সুনামি, চোখে দেখা গণতন্ত্র ও ভোটাধিকার
জাতীয় -
১৪
যক্ষ্মারোগী ধূমপান ছাড়ছে মুঠোফোনের বার্তায়
জাতীয় -
১৫
কার্যক্রম নিষিদ্ধ চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন