|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ভারতকে কঠিন পরীক্ষার বার্তাই দিলেন পাকিস্তান অধিনায়ক

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৫:০৭ পিএম
২৮৫ পঠিত
ভারতকে কঠিন পরীক্ষার বার্তাই দিলেন পাকিস্তান অধিনায়ক
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামার আগে কোনধরনের অজুহাতের আশ্রয় নিতে চান না পাকিস্তান অধিনায়ক আলমগীর গাজী। নিয়মিত একাদশের প্রায় অর্ধেক খেলোয়াড় ছাড়াই মাঠে নামতে হচ্ছে তার দলকে। তবুও ভারতকে ছেড়ে কথা না বলার বার্তা দিলেন। জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ভারতের বিপক্ষে নামার আগে সংবাদ সম্মেলনে নিজেদের সীমাবদ্ধতার কথা অকপটে স্বীকার করলেন পাকিস্তান অধিনায়ক গাজী। ‘আমাদের যে ছেলেরা আছে তারা অভিজ্ঞ খেলোয়াড়। তবে অর্ধেক খেলোয়াড় আমাদের মূল স্কোয়াডের বাইরে। যদি তারা আসে দল আরও ভালো হবে। তবে এখন আমাদের যে স্কোয়াড আছে, তারা নিয়মিত ফুটবল খেলে এবং দলের খেলোয়াড়রাও অভিজ্ঞ। তবে হ্যাঁ, আমরা যে দলের সাথেই খেলি না কেন একটি ভালো লড়াই হবে। আমরা টুর্নামেন্ট জেতার চেষ্টা করব। ভারতের মুখোমুখি হওয়া সবসময়ই বাড়তি চাপের, মেনে নিয়ে প্রতিপক্ষকে কঠিন সময় উপহার দেয়ার প্রত্যয়ে গাজী বললেন, ‘দুদলের খেলোয়াড়দের জন্যই এটি খুব বিশেষ এক ম্যাচ। আমরা ইতিবাচক ও লড়াকু ফুটবল উপহার দিয়ে ভারতকে মাঠে কঠিন পরীক্ষার মুখে ফেলতে চাই।’