|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

গাজীপুরে সিলিন্ডার লিকেজ থেকে আগুনে চারজন দগ্ধ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৪:১৩ এএম
২৩২ পঠিত
গাজীপুরে সিলিন্ডার লিকেজ থেকে আগুনে চারজন দগ্ধ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ওই সেন্টারের ৪১টি সিলিন্ডারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৮টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

গাজীপুরের নাওজোড় এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধ ব্যক্তিদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে মহানগরের নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশনসংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সদস্য তালহা বিন জসিম বলেন, দগ্ধ ব্যক্তিদের মধ্যে ১৮ বছর বয়সী আবদুল্লাহর শরীরের ২০ শতাংশ, ১৯ বছর বয়সী আহাদের শরীরের ৫৫ শতাংশ, ২৬ বছর বয়সী আশরাফুলের শরীরের ১৫ শতাংশ এবং ২৫ বছর বয়সী নাঈমের শরীরের ৪ শতাংশ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওই সেন্টারের ৪১টি সিলিন্ডারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত আটটা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। রাত সাড়ে নয়টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস ভর্তি সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

দগ্ধ ব্যক্তিদের মধ্যে আবদুল্লাহ ও আহাদকে হাসপাতালের এইচডিইউতে (উচ্চমাত্রার পর্যবেক্ষণ ও চিকিৎসার ইউনিট) রাখা হয়েছে বলে জানান তালহা বিন জসিম। তিনি বলেন, নাঈম জরুরি বিভাগে পর্যবেক্ষণে আছেন। শরীরের ৫৫ শতাংশ পুড়ে যাওয়ায় আহাদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা চলছে।

সূত্র: প্রথম আলো