|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নদীর পাড় দখলমুক্তের দাবিতে ব্যতিক্রমী প্রতিবাদ: ঝুলিয়ে রাখা হলো প্রতীকী বার্তা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ১২:০৬ পিএম
১৮৬ পঠিত
নদীর পাড় দখলমুক্তের দাবিতে ব্যতিক্রমী প্রতিবাদ: ঝুলিয়ে রাখা হলো প্রতীকী বার্তা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বাগেরহাটে নদী দখলমুক্ত করার দাবিতে এক অভিনব ও ব্যতিক্রমী প্রতিবাদ দেখা গেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনের সড়কে একটি খুঁটির সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকার আদলে সবুজ রঙের একটি টি-শার্টে লাল বৃত্ত এঁকে তাতে একটি বিশেষ বার্তা ঝুলিয়ে দেওয়া হয়। এদিন সকালে এক ফেসবুক পোস্টের মা...

বাগেরহাটে নদী দখলমুক্ত করার দাবিতে এক অভিনব ও ব্যতিক্রমী প্রতিবাদ দেখা গেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনের সড়কে একটি খুঁটির সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকার আদলে সবুজ রঙের একটি টি-শার্টে লাল বৃত্ত এঁকে তাতে একটি বিশেষ বার্তা ঝুলিয়ে দেওয়া হয়।

এদিন সকালে এক ফেসবুক পোস্টের মাধ্যমে সাংবাদিক ইনজামামুল হক বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক বার্তায় তিনি লেখেন, নদী দখলমুক্ত করার দাবিতে বৃহস্পতিবার সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সামনের সড়কে দেখা গেছে ব্যতিক্রমী প্রতিবাদ। সেখানে একটি খুঁটির সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকার আদলে সবুজ একটি টি-শার্টে লাল বৃত্ত এঁকে একটি বার্তা ঝুলিয়ে রাখা হয়।

সাংবাদিক ইনজামামুল হক লিখেছেন, তাতে লেখা- ‘বাগেরহাটে স্বাগতম পিনু ভাই। দখল হয়ে যাচ্ছে (লাল বৃত্তের মধ্যে) নদীর পাড়, তুমি কি তা ঠেকাতে পারো, Please।’ কে বা কারা এই বার্তা ঝুলিয়েছেন, তা জানা যায়নি।

তিনি আরও লেখেন, আজ বাগেরহাটের আসছে প্রথমমন্ত্রী। ভৈরবসহ সকল নদী-খাল রক্ষায় দখল ও দূষণমুক্তের এই দাবি আমারও।

সূত্র: নতুন আরএসএস সোর্স