জারুল ফুলের অপেক্ষায়
গণমাধ্যম ডেক্স
ফুল আমার ভীষণ প্রিয়,
তবু অভিমানে নিইনি কোনো উপহার—
তাতে কীই–বা হয়েছে?
সব চাওয়া কি পূর্ণতা পায়,
সব অভিমান কি উপহারে মুছে যায়?
যদি কোনো দিন ভালোবাসো আমায়,
যদি কোনো নীরব ক্ষণে মনে পড়ে,
আমার কবরের পাশে একটি জারুলগাছ লাগিয়ে দিয়ো।
বেগুনি ফুল ফুটুক তার ডালে ডালে,
আমার না-বলা কথাগুলো মিশে থাকুক
বাতাসের আনমনা গানে।
সুরা ফাতিহা পড়ে দোয়া করো,
একটু জিয়ারত করে এসো—
পৃথিবীর সব ব্যস্ততা পেরিয়ে,
ক্ষণিকের জন্য হলেও,
বসে থেকো আমার স্মৃতির পাশে।
এখন আর শান্তির দরকার নেই,
দরকার নেই কোনো উপহারেরও।
বুকে জমে থাকা যে অভিমান
আজ পাথরের মতো ভারী,
সময়ের অদৃশ্য ইশারায়
একদিন হয়তো ধুলো হয়ে যাবে।
শুধু এক যুগ পরে,
যদি কখনো যাও আমার কবরের পাশে,
জারুলের ঝরেপড়া পাতাগুলো
একটু ভালোবেসে কুড়িয়ে দিয়ো।
আমি তো আর কিছু চাইব না,
নীরব মাটির গভীরে শুয়ে থাকব—
কবরের শেওলাধরা নীরবতায়।
শুধু জারুলের বেগুনি ফুল হয়ে
তোমার পৃথিবীর কিনারায়,
সন্ধ্যার শেষ আলোয় ভেসে থাকা
একটুখানি স্মৃতি রেখে যেতে চাই।
শুধু মনে রেখো—
আমি নেই, তবু জারুল ফুটবে;
তার বেগুনি নীরবতায়
ঝরেপড়া প্রতিটি পাপড়ির মতো,
হয়তো একদিন
আমাকেই খুঁজে পাবে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক
জাতীয় -
২
বাংলাদেশসহ বিভিন্ন দেশে জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ: জাতিসংঘ
জাতীয় -
৩
সৌরজগতে নতুন বামন গ্রহের সন্ধান
জাতীয় -
৪
বড় চমকে ইতালির স্কোয়াড ঘোষণা
জাতীয় -
৫
সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেপ্তার ১২
জাতীয় -
৬
চাঁদপুরে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন
জাতীয় -
৭
ডেমোক্র্যাটদের জয়ে শেষের পথে ইরান যুদ্ধ, ইসরায়েল নীতিতেও পরিবর্তন
জাতীয় -
৮
শেবাগ পুত্রের চার-ছক্কার বৃষ্টিতে বড় জয়ে এশিয়া কাপ শুরু ভারতের
জাতীয় -
৯
নাটক-গান ও কমেডি শো, শুক্রবার ঢাকায় কোথায় কী?
বিনোদন -
১০
স্ত্রীসহ কয়েকজন মারধর করে ফেলে রাখেন, পরে মৃত্যু: পুলিশ
জাতীয় -
১১
সেদিনের শিশুটি পরে অস্কার জিতেছেন, ৭৩০ কোটি টাকার মালিক
জাতীয় -
১২
হারের পর ট্রাম্পের সঙ্গে ভ্যান্সের কি দূরত্ব তৈরি হলো?
জাতীয় -
১৩
পাহাড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান, জঙ্গলে পড়ে আছে ৩ লাশ
সারাবাংলা -
১৪
যাত্রীসেবা আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
জাতীয় -
১৫
দ্বিতীয় দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে, বাংলাদেশকে আশা দেখাচ্ছেন মুশফিক-হৃদয়
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন