অতীতের বোঝা বয়ে বেড়াচ্ছেন? নিজেকে ভারমুক্ত করার ৬ উপায়
গণমাধ্যম ডেক্স
কেউ কথা দিয়ে কথা রাখেনি। কোনো সম্পর্ক ভেঙে গেছে কিংবা অতীতের কোনো ঘটনা গভীরভাবে আঘাত করেছে। সময়ের সঙ্গে জীবন এগিয়ে গেলেও মনের ভেতর সেই কষ্টের ভার যেন রয়েই গেছে। নতুন সম্পর্কেও পুরোনো ভয় তাড়া করে, সামান্য ঘটনায় ফিরে আসে অভিমান আর অনিশ্চয়তা। অজান্তেই অতীত হয়ে ওঠে বর্তমানের বাধা। মনের ভেতর জমে থাকা এই কষ্ট, ভয় ও অমীমাংসিত অনুভূতিকে বলা হয় ‘ইমোশনাল ব্যাগেজ’ বা আবেগের বোঝা। কীভাবে এই বোঝা হালকা করে স্বাভাবিক জীবনে ফিরবেন? জেনে নিন ছয়টি উপায়

১. কষ্টের কারণ খুঁজে বের করুন
কারও কথা বা আচরণে কেন আপনার মন খারাপ হচ্ছে, তা বোঝার চেষ্টা করুন। প্রয়োজনে অনুভূতিগুলো ধাপে ধাপে লিখে ফেলুন। নিজেকে প্রশ্ন করুন, বর্তমানের ঘটনাটিই কি কষ্টের কারণ, নাকি অতীতের কোনো অভিজ্ঞতা সেই অনুভূতিকে আরও বাড়িয়ে দিচ্ছে? কষ্টের কারণ বুঝতে পারলে আবেগ সামলানো সহজ হতে পারে।
২. নেতিবাচক চিন্তাকে প্রশ্ন করুন
‘আমাকে কেউ বোঝে না’ কিংবা ‘সবকিছুই খারাপ হবে’, এমন চিন্তা মাথায় এলে নিজেকে প্রশ্ন করুন, সত্যিই কি এর পক্ষে যথেষ্ট প্রমাণ আছে? পরিস্থিতি অন্যভাবে দেখার চেষ্টা করুন। সব সময় ইতিবাচক ভাবতে হবে, এমন নয়। বরং বাস্তবতা বিবেচনা করে নেতিবাচক চিন্তার পাশাপাশি অন্য সম্ভাবনাগুলোও ভাবুন।
৩. অতীতের ভুল নিয়ে পড়ে থাকবেন না
বারবার নিজেকে দোষারোপ করার অভ্যাস থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। অতীতের ভুলগুলো মেনে নিন, নিজেকে ক্ষমা করতে শিখুন। অন্য কাউকে ক্ষমা করার সিদ্ধান্তও নিতে পারেন, তবে সে জন্য নিজেকে চাপ দেবেন না। অতীত থেকে শিক্ষা নিন, কিন্তু একই কষ্টের কথা বারবার ভেবে বর্তমানকে কঠিন করে তুলবেন না। মনোযোগ দিন সামনের দিনগুলোর দিকে।
৪. নিজের সীমারেখা তৈরি করুন
অন্যকে খুশি রাখতে গিয়ে নিজের প্রয়োজন উপেক্ষা করবেন না। প্রয়োজন হলে ভদ্রভাবে ‘না’ বলুন। নিজের সময়, মানসিক শান্তি ও ব্যক্তিগত পরিসর রক্ষা করা স্বার্থপরতা নয়। যাঁদের আচরণ বারবার আপনাকে কষ্ট দেয়, তাঁদের সঙ্গে যোগাযোগ সীমিত করতে পারেন। নিজের শারীরিক ও মানসিক সুস্থতাকে গুরুত্ব দিন।
৫. অনুভূতি প্রকাশ করুন
মন খারাপ বা রাগ চেপে রাখলেই তা দূর হয়ে যায় না। নিজের অনুভূতিগুলো ডায়েরিতে লিখতে পারেন। হাঁটতে বের হন কিংবা বিশ্বাসযোগ্য কারও সঙ্গে মন খুলে কথা বলুন। কষ্টকে অস্বীকার না করে স্বীকার করুন। নিজের অনুভূতি বোঝা ও প্রকাশ করা তা সামলানোর গুরুত্বপূর্ণ ধাপ।
সৌরজগতে নতুন বামন গ্রহের সন্ধান

৬. প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিন
অতীতের কষ্ট যদি দীর্ঘদিন ধরে সম্পর্ক, ঘুম, কাজ কিংবা দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে, তাহলে মানসিক স্বাস্থ্যবিশেষজ্ঞের পরামর্শ নিন। বিশেষজ্ঞের সহায়তায় কষ্টের কারণ বুঝতে এবং তা সামলানোর উপায় খুঁজে পেতে পারেন। মনে রাখবেন, সাহায্য চাওয়া দুর্বলতা নয়; বরং নিজের যত্ন নেওয়ারই অংশ।
সূত্র: সাইকোলজি টুডে
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক
জাতীয় -
২
বাংলাদেশসহ বিভিন্ন দেশে জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ: জাতিসংঘ
জাতীয় -
৩
সৌরজগতে নতুন বামন গ্রহের সন্ধান
জাতীয় -
৪
বড় চমকে ইতালির স্কোয়াড ঘোষণা
জাতীয় -
৫
সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেপ্তার ১২
জাতীয় -
৬
চাঁদপুরে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন
জাতীয় -
৭
ডেমোক্র্যাটদের জয়ে শেষের পথে ইরান যুদ্ধ, ইসরায়েল নীতিতেও পরিবর্তন
জাতীয় -
৮
শেবাগ পুত্রের চার-ছক্কার বৃষ্টিতে বড় জয়ে এশিয়া কাপ শুরু ভারতের
জাতীয় -
৯
নাটক-গান ও কমেডি শো, শুক্রবার ঢাকায় কোথায় কী?
বিনোদন -
১০
স্ত্রীসহ কয়েকজন মারধর করে ফেলে রাখেন, পরে মৃত্যু: পুলিশ
জাতীয় -
১১
সেদিনের শিশুটি পরে অস্কার জিতেছেন, ৭৩০ কোটি টাকার মালিক
জাতীয় -
১২
হারের পর ট্রাম্পের সঙ্গে ভ্যান্সের কি দূরত্ব তৈরি হলো?
জাতীয় -
১৩
পাহাড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান, জঙ্গলে পড়ে আছে ৩ লাশ
সারাবাংলা -
১৪
যাত্রীসেবা আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
জাতীয় -
১৫
দ্বিতীয় দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে, বাংলাদেশকে আশা দেখাচ্ছেন মুশফিক-হৃদয়
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন