ব্রেন ডেথের পর ৩৫ বছর বয়সী ব্যক্তির অঙ্গদানে বাঁচল ৩ প্রাণ
গণমাধ্যম ডেক্স
ভারতের গুজরাটের আহমেদাবাদে ব্রেন ডেথ ঘোষণার পর ৩৫ বছর বয়সী এক ব্যক্তির অঙ্গদানে নতুন জীবন পেয়েছেন তিনজন। দীপাবলি উৎসবের আগে ওই ব্যক্তির অঙ্গদানের সিদ্ধান্তে তিনটি পরিবারের জীবনে ফিরে এসেছে আশার আলো।
বুধবার (৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি গান্ধীনগর জেলার দেহগাম এলাকার বাসিন্দা ছিলেন। গত ৩১ অক্টোবর দেহগামের কাছে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। প্রথমে তাকে গান্ধীনগরে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আহমেদাবাদের সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালের চিকিৎসকরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেন। তবে গুরুতর আঘাতের কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। শেষ পর্যন্ত গত ৩ নভেম্বর চিকিৎসকরা তাকে ব্রেন ডেথ ঘোষণা করেন।
স্বামীর মৃত্যুর খবরে শোকাহত হয়ে পড়েন তার স্ত্রী। এ সময় হাসপাতালের চিকিৎসক ও কাউন্সেলিং দলের সদস্যরা তাকে ব্রেন ডেথ এবং অঙ্গদানের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত বোঝান। স্বামীকে হারানোর গভীর শোকের মধ্যেও মানবিক সিদ্ধান্ত নেন তিনি। স্বামীর অঙ্গদানে লিখিত সম্মতি দেন।
এরপর ওই ব্যক্তির একটি লিভার ও দুটি কিডনি সংগ্রহ করা হয়। অঙ্গগুলো দ্রুত প্রতিস্থাপনের জন্য আহমেদাবাদ সিভিল মেডিসিটি ক্যাম্পাসের কিডনি হাসপাতালে পাঠানো হয়। এসব অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে তিন রোগীর জীবন রক্ষার সুযোগ তৈরি হয়েছে।
একজন মানুষের মৃত্যুর পর তার অঙ্গদানের সিদ্ধান্তে তিনজনের জীবন বাঁচানোর এই ঘটনা অঙ্গদানের গুরুত্ব ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকল।
মোংলার পথে প্রধানমন্ত্রী
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
সকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, দুপুরের পর পরিস্থিতি শান্ত
সারাবাংলা -
২
বিচারক নাহিদ রুমানার বিরুদ্ধে বক্তব্য প্রত্যাহার করতে ব্যারিস্টার সারোয়ারকে লিগ্যাল নোটিশ
জাতীয় -
৩
খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
জাতীয় -
৪
মোংলার পথে প্রধানমন্ত্রী
জাতীয় -
৫
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
জাতীয় -
৬
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার
জাতীয় -
৭
নড়াইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
জাতীয় -
৮
শামীম জামানের ৩৫ বছরের ক্যারিয়ার: টেলিভিশনে খ্যাতি, মঞ্চে শেকড়
জাতীয় -
৯
ফুলে সাজানো গাড়িতে বিদায়, আপ্লুত অবসরে যাওয়া কলেজশিক্ষক
জাতীয় -
১০
চট্টগ্রামে অনুষ্ঠিত হলো তিন দিনের জ্যোতির্বিজ্ঞান কর্মশালা
জাতীয় -
১১
কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন তাঁরা
জাতীয় -
১২
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর; ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো
আন্তর্জাতিক -
১৩
পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি জানানোয় চাকরি গেল ইতালীয় শেফের
জাতীয় -
১৪
মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে যাচ্ছেন প্রমা, তাঁকে কতটা চেনেন
জাতীয় -
১৫
‘দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত’ বলা সেই প্রার্থী এখন জেলা জামায়াতের আমির
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন